কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে যুব ও ওস্তাদের পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি: ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির বাস্তবায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক কার্ক ইন অ্যাক্টির অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে মোট ৮৪ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ৪৪ জন।
সিসিডিবির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সিসিডিবির কারিগরি কর্মকর্তা একরামুল কবীর, হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী ও মাঠ সংগঠক রিপন বাড়ুই প্রমুখ উপস্থিত ছিলেন।









