মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

কিডনি রোগে আক্রান্ত ফটোসাংবাদিক শেখ আরিফুল আশা হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
কিডনি রোগে আক্রান্ত ফটোসাংবাদিক শেখ আরিফুল আশা হাসপাতালে ভর্তি

পত্রদূত রিপোর্ট: জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র ফটোসাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কয়েক দিন ধরে কিডনিতে পাথরজনিত জটিলতায় ভুগছিলেন তিনি।

গত ৩০ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডা. আবুল কালামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতি দ্রুতই তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। আশু আরোগ্য লাভের জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা।

Ads small one

ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাতক্ষীরার এক ব্যক্তির মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাতক্ষীরার এক ব্যক্তির মৃত্যু

 

পত্রদূত রিপোর্ট: রাজধানী ঢাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে নিচে পড়ে মো. মোজাফফর হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের (ওয়াদুদ আমিন) ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে নিহতের নিজ বাসভবনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। মোজাফফর হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

 

আশাশুনিতে জন্মাষ্টমী পালনে পূজা উদযাপন ফ্রন্টের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আশাশুনিতে জন্মাষ্টমী পালনে পূজা উদযাপন ফ্রন্টের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আয়োজনে ২০২৬ সালের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আশাশুনি বাজার কালীমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি তুষার কান্তি ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রীতিষ রায়ের সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতারা অংশ নেন।
সবাই ঐক্যবদ্ধভাবে আগামী জন্মাষ্টমীতে শোভাযাত্রা ও সদর পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য প্রাথমিক প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শ্যামনগরে ৩২টি জব্দকৃত চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
শ্যামনগরে ৩২টি জব্দকৃত চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন খাল ও বিলে অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জব্দকৃত এসব জাল ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল ও সংলগ্ন খালে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ ম-ল ও সুকুমার। এ সময় স্থানীয় ইউপির গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অভিযানে সার্বিক সহায়তা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান জানান, চায়না দুয়ারি জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের অতিসূক্ষ্ম জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য চরম ক্ষতির মুখে পড়ছে। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে শ্যামনগরের সব এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।