শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

কেশবপুরে এক গাঁজা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
কেশবপুরে এক গাঁজা সেবনের অভিযোগে যুবকের এক মাসের কারাদন্ড

কেশবপুর পৌর প্রতিনিধি: যশোরের কেশবপুর প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে আনিছুর রহমান (৪৫) কে একমাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

 

কারাদন্ডপ্রাপ্ত আনিছুর হলেন কেশবপুর উপজেলার হদ গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের হদ গ্রামের একটি রাস্তার উপরে দাড়িয়ে প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে আনিছুর রহমান (৪৫) কে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

কপিলমুনিতে মানবতার হাত এর আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
কপিলমুনিতে মানবতার হাত এর আত্মপ্রকাশ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে অসহায় নিপীড়িত মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার হাত’ এর আত্মপ্রকাশ ঘটেছে।

কপিলমুনির স্থপতি প্রয়াত দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ সাধুর বিনোদ ভবনে শনিবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে শেখ আব্দুর রহমানকে আহবায়ক, জগদীশ চন্দ্র দে সদস্য সচিব ও আসাদুল ইসলাম মিলনকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন শেষে শেখ আব্দুর রহমান তার বক্তব্যে বলেন, এলাকার মানুষের সেবা করতে চাই, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে সব সময় সংগঠনটি কাজ করবে। এলাকার মানুষের সহযোগিতা পেলে সংগঠনটি সফলতার সাথে এগিয়ে যাবে।

 

 

 

 

 

সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা কম্পিউটার সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আল বারাকা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার কম্পিউটার ব্যবসায়ী, প্রযুক্তি উদ্যোক্তা এবং দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক খুরশিদ মাসুম ও সদস্যসচিব মাহফুজুর রহমান মুন্না নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে হাফিজ আল আসাদ সান্নু সভাপতি এবং ইমরান খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি আফিউল রহমান পাওয়ার ও খুরশীদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রাজু ও তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, অর্থ সম্পাদক মো. আল-ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন সাদ্দাম, আইটি সম্পাদক নাসির আল মামুন সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক সুকদেব কুমার বিশ্বাস। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আবদুস সাত্তার, মো. হাফিজুর রহমান খোকন, ইন্দ্রজিৎ ও মীর শাহরিয়ার তপু।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানায় স্মার্ট টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড, এক্সেল, ইজবিজ ব্র্যান্ড, সাউথ বাংলা লিমিটেড, ইস্টার্ন আইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে কম্পিউটার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। ব্যবসার মানোন্নয়ন ও গ্রাহকসেবা নিশ্চিত করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

শনিবার (৯ এপ্রিল, ২০২৬) বেলা ১১টার স্বদেশ অফিস হলরুমে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পীর সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মো: আজারুল ইসলাম এর সঞ্চালনায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় নাগরিকতা প্রকল্পের বিগত ২ মাসের কাজের অর্জন সিএসও নেটওয়ার্ক সদস্যদের ভুমিকা ও এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলাা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপাবসু, সিডব্লিউসিএস প্রতিনিধি রুহুল আমিন, ইয়ুথ গর্লস গ্রুপের আহবায়ক শাহানাজ পারভিন। সভায় আরও উপস্থিত ছিলেন প্যারালিগ্যাল শরিফুল ইসলাম, পিও দেবজ্যোতি ঘোষ, এডমিন তাপস বিশ্বাস প্রমুখ।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালশি কন্দ্রে (আসক) এর সহায়তায় নাগরকিতা: সভিকি এনগজেমন্টে ফান্ড প্রোগ্রামের অধীনে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি