কেশবপুরে গাঁজাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযান অব্যাহত
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় থানা-পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ শফিকুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বারুইহাটি গ্রাম থেকে তাঁকে আটক করে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের একটি দল।
আটক শফিকুল ইসলাম বারুইহাটি গ্রামের আবু সাইদ সরদারের ছেলে। পুলিশ জানায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোখসানা খাতুনের নির্দেশনায় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় বারুইহাটি এলাকায় মাদক সেবনরত অবস্থায় এক পটলা গাঁজাসহ শফিকুলকে হাতেনাতে আটক করা হয়। আজ সকালে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোখসানা খাতুন বলেন, “উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকের বিরুদ্ধে থানা-পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”






