ক্রুশবিদ্ধ সফর
সুশান্ত হালদার
ওগো নদী ভাঙা ঢেউ, কুয়াশার জল
পথে প্রান্তরে ছড়ানো ছিটানো খড়কুটো বিচালি
ঝরে যাওয়া পাতার অশত্থ ক্লান্ত বিকেল
চুপ থাকা অন্ধকার বুনোফাঁস রাত্রি,
ভুলে যেও ভুল করা সুখ-ছিদ্র জীবন
পরিব্রাজক ভ্রমণ, নীলাকাশ নীল; দ-প্রাপ্ত হেমলক সক্রেটিস
ওগো সমুদ্র-ঘেরা বালুচর, স্থানু পাহাড়; মরু-অঞ্চল
ভুলে যেও সকাল সন্ধ্যার ধূমায়িত রাগ-অনুরাগ সকল,
অভিযোগ যা কিছু ছিল, ভুলেছি তা-ও সকল
এখন নিষ্প্রাণ জীবন, এ যেন….
গীর্জার পথে হেঁটে যাওয়া অনিশ্চিত এক ক্রুশবিদ্ধ সফর!











