বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

খুলনা বিভাগের ৭০ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
খুলনা বিভাগের ৭০ সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদান

যশোর প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খুলনা বিভাগের ৭০ জন সাংবাদিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কিস্তির এই অনুদান দেওয়া হয়। মোট ২০ লাখ ৬৫ হাজার টাকার এই অনুদানের মধ্যে খুলনার ২২ জন, যশোরের ১৫ জন, সাতক্ষীরার ১২ জন, নড়াইলের ১২ জন ও বাগেরহাটের ৯ জন সাংবাদিক রয়েছেন।

যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, মেট্রেপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক নেতা এসএম ফরহাদ হোসেন, আবু সাঈদ শুনু, আবু সাঈদ বিশ্বাস ও হুমায়ুন কবির রিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বিগত সময়ের মতো দলীয়করণ না করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের এই অনুদান দেওয়া হচ্ছে। বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতন্ত্রের স্বার্থে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।

এদিকে সাংবাদিক নেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে অনুদানের পরিমাণ আরও বাড়ানোর দাবি জানান। উল্লেখ্য, এই অর্থবছরে সারা দেশে মোট ৫০৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে।

Ads small one

কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আ*ত্ম*হ*ত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
কালিগঞ্জে বিষপানে বৃদ্ধের আ*ত্ম*হ*ত্যা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আব্দুর রশিদ (৬২) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সোনাতলা গ্রামের মরহুম মোবারক আলী মোল্লার ছেলে। বুধবার (৮জুলাই) বেলা ১টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতাজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করেন আব্দুর রশিদ। বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে দ্রুত গ্রামডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান উপলক্ষে র‌্যালি ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান উপলক্ষে র‌্যালি ও সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহেলা পারভিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এবং সাংবাদিক কল্যান ব্যানার্জী। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর উপজেলা ম্যানেজার আসাদুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে মাসুম বিল্লাহ, রোকসানা পারভিন, প্রবীর কুমার ও ফাতেমা খাতুন বক্তব্য দেন।

বর্ষা শুরু হতেই জলাবদ্ধতার আতঙ্কে ভোমরা বন্দরবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
বর্ষা শুরু হতেই জলাবদ্ধতার আতঙ্কে ভোমরা বন্দরবাসী

ভোমরা সংবাদদাতা: আষাঢ়-শ্রাবণের বর্ষা মৌসুম শুরু হতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় জলাবদ্ধতার পুরনো আতঙ্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, মাঝারি ধরনের বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা পানিতে ডুবে যায়।
বন্দরের প্রধান সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন, হোটেল ও দোকানপাট গড়ে উঠলেও পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড ও কাস্টমস হাউসের ভেতরে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এতে আমদানি পণ্যবাহী ট্রাকগুলো ঝুঁকির মধ্যে পড়ে এবং নোংরা পানিতে দাঁড়িয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করতে গিয়ে শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে সেচ পাম্পের সাহায্যে সাময়িকভাবে পানি নিষ্কাশন করা হচ্ছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পথচারী ও শিক্ষার্থীরা। সড়কে পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বর্জ্যমিশ্রিত নোংরা পানির কারণে চর্মরোগ ও মশাবাহিত রোগের আশঙ্কা তৈরি হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, জলাবদ্ধতায় বন্দরে উৎপাদনশীল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। শ্রাবণের প্রবল বর্ষণের আগেই এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।