খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে পূজাম-পে অনুদান প্রদান
পত্রদূত ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে মহানগরীর পূজাম-পে অনুদান প্রদান অনুষ্ঠান নগর ভবন শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচিব মো. রেজা রশিদ, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ও পূজা ফ্রন্টের সহসভাপতি উজ্জ্বল কুমার সাহা। অনুষ্ঠানে কেসিসি প্রশাসক ৩১টি ওয়ার্ডের ৭৭টি পূজাম-পের প্রতিটিকে ১০ হাজার টাকা করে মোট সাত লাখ ৭০ হাজার টাকা মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।









