গাছ লাগিয়ে সবুজ বিদ্যালয় গড়ার উদ্যোগ দক্ষিণ কাটিয়ায়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ সবুজে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করছেন। বিদ্যালয় প্রাঙ্গণে নতুন করে আম ও নিমগাছের চারা রোপণ এবং পরিচর্যা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের নেতৃত্বে এ কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর উদ্দেশ্য শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোও এর লক্ষ্য। প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ বলেন, ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার অভ্যাস গড়ে উঠলে শিক্ষার্থীরা ভবিষ্যতেও প্রকৃতির প্রতি যতœশীল হবে।






