বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের অভিযান, ৭ নৌযান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলের অভিযান, ৭ নৌযান আটক

গাজাগামী ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। অভিযানে ইসরায়েল ড্রোন ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে, পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও কাজ করেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের নৌযানগুলোর কাছে সামরিক স্পিডবোটগুলো আসে। নিজেদের ‘ইসরায়েল’ বলে পরিচয় দেয়। তারপর তারা লেজার এবং আধা–স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে নৌযানে থাকা সবাইকে সামনে চলে যেতে বলে। তাদের হাতে ও হাঁটুতে ভর দিয়ে থাকতে বলে।’

ফ্লোটিলার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলা হয়, ‘আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে। অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে, ৭টি নৌযান আটক করা হয়েছে। ফ্লোটিলার সুরক্ষায় বিভিন্ন দেশকে এখনই পদক্ষেপ নিতে হবে।’

সূত্র: আল জাজিরা

Ads small one

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড।

 

এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ নিতিশ কুমার দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা খাতুন রুমা, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বিএনপি নেতা স,ম হেদায়েতুল ইসলাম, জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাহাবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাসার দিপু, আবু দাউদ ঢালী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অফিস প্রধানগন ও কমিটির সদস্যবৃন্দ।

সবাই বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য ঘেরে চুরি-ছিনতাই, মরিচ্চাপ ব্রিজের নিচে জমি দখল, সাম্প্রতি চক বাউশুলি মৌজায় জমি দখল, বিভিন্ন এলাকায় জমির ডিসিআর-এ অনিয়মের কারনে মারামারি, ঝগড়া-বিবাদ সহ আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাওবো কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পাওবো কর্মকর্তা

Oplus_16908288

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা সদর বাজার ও মরিচ্চাপ ব্রীজ নদী ভাঙ্গনে হুমকিগ্রস্থ হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাওবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, এসডিই রাশেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিন্টু, জামায়াত নেতা মাওঃ রুহুল কুদ্দুস, বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।

ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাসকিয়া সাংবাদিকদের জানান, ভয়াবহ ভাঙ্গনের বিষয়ে অবহিত হয়ে সরজমিনে পরিদর্শনে এসেছি। তিনি বলেন, মরিচ্চাপ নদী নতুন করে খননের পর পূর্বের চলমান বাজার সংলগ্ন নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। আগামী ১ সপ্তাহের মধ্যে দ্রুত কার্যকরী ব্যবস্থা হিসেবে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হবে। উপস্থিত সূধীজনের দাবীর মুখে স্থায়ী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে সিসি ব্লক কাজ করা হবে তবে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রকল্প পাঠানো হবে। তা পাশ হওয়া সাপেক্ষে ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গতঃ মরিচ্চাপ নদী খননের পর সদর বাজার ও মরিচ্চাপ নদীর উপর নির্মিত মরিচ্চাপ ব্রীজ এলাকা ভয়াবহ নদী ভাঙ্গন পূর্বের থেকে প্রকট আকার ধারণ করেছে। ফলে বাজার ও ব্রীজ হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। বাজারের অসংখ্য দোকানপাট, পাউবো সহ সরকারি বেসরকারি অফিস, বসতবাড়ী যে কোন মুহূর্তে মরিচ্চাপ নদী গর্ভে বিলীন হতে পারে। ইতোমধ্যে, ব্রীজ সংলগ্ন একটি পাকা বসত বাড়ী নদী গর্ভে চলে গেছে।

 

উপস্থিত ব্যক্তিবর্গ দ্রুত এবং পর্যায়ক্রমে বাজার রক্ষায়, ব্রীজ ও ব্রীজের উত্তর পার্শ্বে চাপড়া-মাদ্রা গ্রামের ভাঙ্গনও প্রকট আকার ধারন করেছে। মাদ্রা গ্রামের সামনে ভাঙ্গনও দ্রুত পদক্ষেপ না নিলে ওই গ্রামের বাড়ী ঘর নদী গর্ভে চলে যাবে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পাউবো’র উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসি।

 

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়নে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়নে সভা

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এবং টেকনিক্যাল এসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (আরটিসিআইপিপিএফ) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

‎সভায় পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাদির উপস্থাপনা করেন। এতে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-পরিচালক সাগর সৈকত মন্ডল, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মিহির লাল সরদার, পরিবেশ বিশেষজ্ঞ খন্দকার আব্দুল কাইয়ুম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, ইমদাদুল হক, ইমরুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সভায় ভূমি অধিগ্রহণ, স্থাপনা অপসারণ, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।