চিকিৎসাধীন দৈনিক ‘দৃষ্টিপাত’ সম্পাদকের আরোগ্য কামনা
আশাশুনি প্রতিনিধি: দৈনিক ‘দৃষ্টিপাত’-এর সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
জিএম নূর ইসলামের আশু ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্য। এছাড়া আশাশুনিতে কর্মরত দৈনিক দৃষ্টিপাত পরিবারের সাংবাদিক ও পরিবেশকেরা যৌথ বিবৃতিতে তাঁর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।









