বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনে টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজ বনায়ন সৃষ্টি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

২৩ সেপ্টেম্বর বিকেলে খুলনা সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনীশ কুমার আগরওয়াল বক্তব্য দেন। সমাপনী বক্তব্য উপস্থাপন করেন জেজেএসের নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসাইন।

এর আগে সকালে প্রতিমন্ত্রী নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও স্থানীয় উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

Ads small one

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আলোচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আলোচনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্করী খাজরা ধনঞ্জয় আইট পাড়ায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে উপকূলীয় এলাকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ জন নারীকে নিয়ে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান’।

সভায় বৈশ্বিক উষ্ণায়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার খাদ্য নিরাপত্তা, সুপেয় পানির সংকট ও জীবনযাত্রার ওপর সৃষ্ট প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অনিয়মিত ও ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসের নানা দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্য আব্দুল আহাদ (সবুজ), সাগরিকা, পূর্ণিমা, শংকরী, দীপা, রীনা, ইতি, সাবিত্রা, বিশাখা ও সন্ধ্যারানী।

কয়রায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
কয়রায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল সহায়তা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে মোট ছয় বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবির। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে জিএম আসাদুজ্জামান রাসেলকে সভাপতি এবং আব্দুর রহিমকে (গাজী বাবু) সাধারণ সম্পাদক করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবীর লিপু ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে ফিরোজ কবীর সুমন এবং সহসভাপতি পদে শাহিনুর রহমান, আমিরুল ইসলাম গাজী, ইউনুছ আলী, মিজানুর রহমান সুমন ও রাজিবুল হক রাজীব মনোনীত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে কাজী মিয়ারাজ, অর্থ সম্পাদক পদে মুকুল হোসেন, দপ্তর সম্পাদক পদে ছামসুজ্জামান সজল বাবু এবং প্রচার ও মিডিয়া সেল সম্পাদক পদে ড. মহিউদ্দীন মিলন দায়িত্ব পেয়েছেন।