জিয়াউর রহমানের ৪৫ তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প
পত্রদূত রিপোর্ট: শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় অসহায় ও দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে পাঁচশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় তাদের বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এহছানুল কাদির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্যসহ অন্যরা।












