মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ!

‎তালা প্রতিনিধি: তালায় অবসরপ্রাপ্ত শিক্ষকের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে ক্ষেতের ফসল ও গাছগাছালি কেঁটে নেয়ার হুকমি দিচ্ছে ইবাদুল সরদার ও তার সাঙ্গ পাঙ্গরা। এ ঘটনায় নিরুপায় হয়ে শিক্ষক আয়ুব আলী সরদার তালা থানায় লিখিত অভিযোগ করেছন। তিনি উপজেলার নলতা গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে।
‎থানায় অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিক্ষক আয়ুব আলী সরদারের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ২০২৪ সাল থেকে বার্ষিক ১৪ হাজার টাকা চুক্তিতে হারি নিয়ে উপজেলার নলতা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে ইবাদুল সরদার চাষাবাদ করে। প্রথম বছর হারির টাকা পরিশোধ করলেও ২৫ ও ২৬ সালে হারি না দিয়ে বিভিন্ন রকম তাল বাহানা শুরু করে। হারির টাকা চাইতে গেলে বিভিন্ন রকম ভয়ভীতি দেখায় এবং ইবাদুল ও তার সহযোগী নাজিম শেখ, বাহারুল শেখ ও সাইদ শেখ মিলে জোরপূর্বক ধান কেটে নেয়ার চেষ্টা করে।
‎আয়ুব আলী সরদারের ছেলে সেনা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, আমরা দুই ভাই সেনা ও বিমান বাহিনীতে চাকরি করি। পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক বাড়ি দেখাশোনা করেন। আমরা বাড়িতে না থাকার সুযোগে ইবাদুল ও তার সাঙ্গ পাঙ্গরা আমাদের পরিবারের উপর অত্যাচার চালায়। তারা জোরপূর্বক আমাদের জায়গা জমি দখল করে নেওয়ার চেষ্টা করে। আমাদের জায়গা উপর লাগানো গাছগাছালিও কেটে নয় তারা। অভিযোগের সত্যতা যাচাই ও বক্তব্য নেয়ার জন্য মোবাইল করলেও ইবাদুল সরদার ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
‎তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ads small one

সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক

নিজস্ব প্রতিনিধি: আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ। উপজেলা জামায়াতের সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় বৈঠকে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এবং ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকনরা অংশ নেন।

দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: “সবুজ ও সহনশীল গ্রাম, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ”Ñএই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় দুটি গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ করে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব করতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Oplus_131072

কেএম রেজাউল করিম, দেবহাটা: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”Ñএই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা গণস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জয় কুমার ম-ল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কেবিএ কলেজের শিক্ষক আবুল তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল ও সাংগঠনিক সম্পাদক কেএম রেজাউল করিম। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিওকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা জরুরি।