শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

তালায় অ্যাম্বুলেন্স ইস্যু ঘিরে অপ-প্রচারের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
তালায় অ্যাম্বুলেন্স ইস্যু ঘিরে অপ-প্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলায় সাম্প্রতিক অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়নকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

জানা যায়, সোমবার রাতে তালা হাসপাতাল থেকে দুইজন মুমূর্ষু রোগী নিয়ে একটি সরকারি ও অপরটি ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পাটকেলঘাটার শাকদহ ব্রিজ এলাকায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় রোগীদের জীবনঝুঁকি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে অপর অ্যাম্বুলেন্সের সহযোগিতায় উভয় রোগীকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, পুরো বিষয়টি ছিল একটি জরুরি মানবিক উদ্যোগ, যেখানে রোগীর জীবন রক্ষাই ছিল একমাত্র অগ্রাধিকার।

এ ঘটনায় তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খালিদ হাসান নয়নকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠজন ও সহকর্মীরা। তাদের ভাষ্য, একটি চক্র তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আংশিক ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

এ বিষয়ে ডা. খালিদ হাসান নয়ন বলেন,তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। দুটি অ্যাম্বুলেন্সেই তখন মুমূর্ষু রোগী ছিল। একটি গাড়ি বিকল হয়ে পড়ায় রোগীদের জীবন রক্ষার স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল নাÑশুধু মানবিক দায়িত্ববোধ থেকেই কাজটি করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছু ভূইফোড় অনলাইন পোর্টাল যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, যা আমাকে সামাজিকভাবে হেয় করার একটি অপচেষ্টা। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”

স্থানীয় সচেতন মহলের একটি অংশও মনে করছে, যাচাই ছাড়া সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একটি গুরুত্বপূর্ণ সেবাখাতের প্রতি আস্থা ক্ষুণœ করছে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

Ads small one

আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গৃহবধূ নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গৃহবধূ নিহত

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে গিয়ে ফরিদা খাতুন (৫৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আশাশুনি উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বশিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ফরিদা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

নিহতের ননদ রিনা আক্তার জানান, ফরিদা খাতুন শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরে জামাইয়ের বাসা থেকে গ্রামের বাড়ি কাটাখালিতে ফিরছিলেন। কুল্ল্যার মোড়ে বাস থেকে নেমে একটি ইঞ্জিন ভ্যানে চড়ে তিনি বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশাশুনি উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বসিরাবাদ এলাকায় পৌঁছালে তাকে বহনকারি ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

 

এ সময়ে রাস্তায় পড়ে গেলে চলন্ত ভ্যানটি ফরিদা খাতুনের গায়ের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। আশাশুনি থানার উপপরিদর্শক মোঃ রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শুক্রবারে ফার্মেসি বন্ধ, চিকিৎসা নিতে এসে বিপাকে রোগীরা-সাতক্ষীরায় বাড়ছে ভোগান্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
শুক্রবারে ফার্মেসি বন্ধ, চিকিৎসা নিতে এসে বিপাকে রোগীরা-সাতক্ষীরায় বাড়ছে ভোগান্তি

oplus_0

মিলন বিশ্বাস: প্রতি শুক্রবার দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে সাতক্ষীরায় ভিড় করেন হাজারো রোগী। অথচ প্রয়োজনের সময় ফার্মেসি বন্ধ থাকায় ঔষধ সংগ্রহে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সঙ্গে বৈষম্যমূলক সেবার অভিযোগ-সব মিলিয়ে জেলার স্বাস্থ্যসেবায় নতুন করে সংকট তৈরি হয়েছে।
জানা গেছে, প্রতি শুক্রবার বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসকদের চেম্বারে রোগী দেখার জন্য ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক চিকিৎসক সাতক্ষীরায় আসেন। একই দিনে জেলার সাতটি উপজেলা থেকে প্রায় দুই হাজারেরও বেশি রোগী শহরে ভিড় জমান চিকিৎসা নিতে।
কিন্তু এই দিনেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। বিসিডিএস (ইঈউঝ) সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এক শুক্রবার পপুলার ফার্মেসি, সাতক্ষীরা ড্রাগ ও জিন্না ফার্মেসি বন্ধ থাকে, আর পরের শুক্রবার বন্ধ থাকে সাতক্ষীরা ফার্মেসি, নাহিদ মেডিকেল ও আলী মেডিকেল। ফলে সীমিত সংখ্যক ফার্মেসিতে কয়েকগুণ বেড়ে যায় রোগীদের চাপ।
এর ফলে সিরিয়াল ধরে ঔষধ কিনতে রোগীদের এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে-যেসব রোগী অল্প পরিমাণ ঔষধ কিনতে চান, তাদের প্রেসক্রিপশন নিতে অনীহা দেখায় কিছু ফার্মেসি। বিপরীতে যারা এক সপ্তাহ, পনেরো দিন বা এক মাসের বেশি সময়ের ঔষধ নেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী রোগী ও সচেতন মহল। তাদের দাবি, জনস্বার্থে প্রতি শুক্রবার সব ফার্মেসি খোলা রাখা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
আশাশুনি উপজেলার প্রতাপনগর থেকে আসা রোগী সাধন বিশ্বাস বলেন, ভোরে রওনা হয়ে ডাক্তার দেখানো ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ঔষধ কিনতে এসে দেখছি বিশাল ভিড়-কখন ঔষধ পাব, আর কখন বাড়ি ফিরব, সেটাই চিন্তা।
শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের আফজাল শরীফ বলেন, আমার মা দীর্ঘদিন অসুস্থ। চিকিৎসার জন্য প্রায়ই সাতক্ষীরায় আনতে হয়। ভোরে বের হয়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে আসি। তারপর ডাক্তার দেখানো, রিপোর্ট—সব মিলিয়ে দিন শেষ। এরপর ঔষধের দোকানে এসে আবার দীর্ঘ অপেক্ষা। অসুস্থ মা কষ্টে ছটফট করছে, কিন্তু কিছু করার নেই।
এ বিষয়ে বিসিডিএস সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান বলেন, কর্মচারীদের নির্দিষ্ট শিফট না থাকায় সারাদিন কাজ করতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েন। তাদের বিশ্রামের সুযোগ দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যসেবায় কোনো অনৈতিকতা বা বৈষম্যের অভিযোগ উঠলে আমরা গুরুত্বসহকারে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন ভোগান্তি দ্রুত নিরসনের দাবি এখন সর্বমহলের।

নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ১ লাখ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি। প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

এছাড়াও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৫শ’ হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি। চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে কিছুদিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, দেশে টিকার কোনো সংকট নেই। আগামী ৬ মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারব। তারপরও মজুদের জন্য আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া সারাদেশে প্রতিদিন আমরা টিকা দিয়ে যাচ্ছি। যেখানে আগে প্রতি ৪ বছর পরপর ক্যাম্পেইন করা হতো। যেটি ২০২০ সালের পর সরকার আর দেয়নি। কিন্তু আমরা সারাদেশে প্রতিদিন টিকাদান ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি।