মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তালা প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ads small one

বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সহযোগিতা করলে দ্রুত উন্নতি করবে: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
বাংলাদেশের মানুষ পরিশ্রমী, সহযোগিতা করলে দ্রুত উন্নতি করবে: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ২০০ বছরের পুরনো এশিয়ার সর্ববৃহৎ আম গাছ ও সমতলের চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার (৩১ আগস্ট) বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের আম গাছ ও সীমান্তের নিটলডোবা গ্রামে সমতলের চা বাগান পরিদর্শন করেন। তিনি চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজে শ্রমিক সেজে বাগানে চা এর পাতা তোলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করে বলেন, আমি সমতলে চা কখনও দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আরও খুশি হয়েছি এত পুরনো আম গাছ দেখে। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।

এ সময় তার সঙ্গে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি ও ঐতিহাসিক আমগাছের গুরুত্ব সম্পর্কে অবগত হন।

মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় ঘটকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাটে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

২৮ বছর বয়সী বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহটি বিকেলে তার রামপুরহাটের বাড়ির দ্বিতীয় তলার একটি ঘর থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী ও তার মধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল।

পূর্বে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অনিয়মের মাধ্যমে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল বৃষ্টির বিরুদ্ধে। পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির কারণে সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলের নিয়োগ বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আদেশের পর তিনি চাকরিটি হারান বলে জানায় পরিবার।

পুলিশ ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ উদ্ধারের ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পাঁচবারের সাবেক এই বিধায়ক একটি চিরকুট রেখে যান, যেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন এবং তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছিলো বলে দাবি করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার গণতন্ত্রের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি অ্যান্ডা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, সরকারের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ আছে।

এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গুম, খুন ও হয়রানির বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন অ্যান্ডা ফিলিপ। বিশেষ করে প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য শক্তিশালী বলে মনে করেন আইপিইউ সেক্রেটারি। সাক্ষাতে নারী ও তরুণদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্টরা।