রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

তালায় বিদ্যালয়ের অনিয়মের অভিযোগ করায় হত্যার হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
তালায় বিদ্যালয়ের অনিয়মের অভিযোগ করায় হত্যার হুমকির অভিযোগ

তালা প্রতিনিধি: তালা উপজেলার বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করার পর, তদন্ত শেষে অভিযোগকারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশের অবনতি, শিক্ষক-কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব, অবকাঠামোগত অব্যবস্থাপনা এবং আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন দাখিল করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যের পুত্র ও আজীবন দাতা সদস্য আ আ ম একরামুল হক আসাদ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস সরকার রোববার (১২ জুলাই) বিদ্যালয়ে সরেজমিন তদন্তে যান। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন।
অভিযোগে বলা হয়, তদন্ত কার্যক্রম শেষ করে একাডেমিক সুপারভাইজার ফিরে যাওয়ার পর বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আতিয়ার রহমান ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী একরামুল হক আসাদকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় অভিযোগকারী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একরামুল হক আসাদ বলেন, বিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় তিনি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন। তদন্তের পর তাঁকে হত্যার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এটি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার দাশ বলেন, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা তদন্তে এসেছিলেন। তিনি চলে যাওয়ার পর জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আতিয়ার রহমান কিছুটা উত্তেজিত হয়েছিলেন, তবে হুমকির অভিযোগটি সঠিক নয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ তদন্তের পর যদি অভিযোগকারীকে ভয়ভীতি বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তবে ভবিষ্যতে কেউ মুখ খুলতে সাহস পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তারা অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকির ঘটনাটির নিরপেক্ষ তদন্ত দাবি করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Ads small one

কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের তিনজন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
কালিগঞ্জে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের তিনজন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করা হয়েছে। তবে পরিবারের এক সদস্য বিষয়টি বুঝতে পারায় ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে পরিবারটি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উপজেলার কুশলিয়া গ্রামের মৃত এছাক সরদারের স্ত্রী মাছাঃ রিজিয়া খাতুন (৪৫) জানান, ৯ জুলাই দিবাগত রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাদের রান্নাঘরে গোপনে প্রবেশ করে রাতের খাবারের সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। তিনি এবং পরিবারের অপর ৪ সদস্য রাত ১১টার দিকে ওই খাবার খান। এতে ৩জন তাৎক্ষণিকভাবে জ্ঞান হারান। বিষয়টি বুঝতে পেরে তার মেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে তিনি আরও জানান, ১১জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তারা এখনও শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে পারেননি। এ ছাড়া ঘটনার পর থেকে পরিবারের সবাই আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। ক্ষয়ক্ষতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পরিবারটি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তালায় ৯ বছরেন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
তালায় ৯ বছরেন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউেিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
‎জানাগেছে, রোববার দুপুরে ওই শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মহন্দী পূর্বপাড়ার মৃত হোসেন মোল্লার ছেলে জাকির মোল্লা বাবু (৩৫) শিশুটিকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে জাকির মোল্লা বাবু পালিয়ে যায়।
‎এব্যপারে তালা থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত শিশুটির হাত ধরে টানছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
‎এদিকে ঘটনার পর থেকে জাকির মোল্লা তার ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
‎এদিকে, এ ঘটনায় থানায় মামলা বন্ধ রেখে বিষয়টি আপোষ মিমাংসার জন্য এলাকার একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

কলারোয়া প্রতিনিধি: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি “ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা,সনদ বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশফিয়াতুন নাহারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম এ সোহেল, এফপিআই আলমগীর হোসেন, হাসানুজ্জামান, তরুণ কুমার রায়, পারভেজ হোসেন। এ দিকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের নূর মোহাম্মদ, হেলাতলা ইউনিয়নের শিরিনা আক্তার, সামসুন্নাহার, জুয়েল । পরে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।