তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম
নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন পূজাম-প ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স, মাঝিয়াড়া দুর্গামন্দির, শিবপুর দুর্গামন্দির, তালা বাজার, মোবারকপুর ও উথালীতে বীরেন্দ্রনাথ ভদ্র মহাশয়ের দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন। এ ছাড়া পাটকেলঘাটা ও কুমিরা এলাকার বিভিন্ন পূজাম-পও ঘুরে দেখেন তিনি।
তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আকতারুজ্জামান, তালা থানার অফিসার ইনচার্জ এস আই মহাসীন আলী, তালা প্রেস ক্লাবের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহাশ্মশান মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি কল্যাণ বসু, সাধারণ সম্পাদক জীবন ঘোষ, দুর্গামন্দির কমিটির সভাপতি লাল সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তালা উপজেলা সভাপতি অমল কুমার দত্ত এবং শিক্ষক শ্যামল চৌধুরী লিটু ও জগবন্ধু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় পূজাম-প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করা হয়।









