শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তালায় ২০ এতিম পেল দুই মাসের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
তালায় ২০ এতিম পেল দুই মাসের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকার অতিদরিদ্র ও পিতৃহীন ২০ জন এতিম শিশুর মধ্যে ২ মাসের খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা (হাইজিন) সামগ্রী বিতরণ করা হয়েছে। শিশুগুলোর সঠিকভাবে পড়াশোনা পরিচালনা ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা দেওয়া হয়।

‘নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ’ (নাহার)-এর অর্থায়নে উন্নয়ন সংগঠন ‘ছওয়াব’ ২৫ সেপ্টেম্বর সকালে তালার পাটকেলঘাটা হাইস্কুল চত্বরে এসব সামগ্রী বিতরণ করে।

ছওয়াবের সহকারী ব্যবস্থাপক মাহমুদ ভূঁইয়া বলেন, নাহারের অর্থায়নে ছওয়াব তালা উপজেলার নির্বাচিত এতিম শিশুদের জীবনমান ও শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। একজন সুপারভাইজার নিয়মিত ২০ জন এতিম শিশুর বিদ্যালয় ও বাড়ি পরিদর্শন করে তাদের খোঁজখবর রাখেন। এর অংশ হিসেবে প্রতি দুই মাস পরপর খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জুন-জুলাই মাসের খাদ্যসহায়তা হিসেবে শিশুপ্রতি ৫০ কেজি চাল, আটা, ডাল, সয়াবিন তেল এবং সাবান, শ্যাম্পু ও কাপড় কাচা পাউডারসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। অভিভাবকদের কাছে এসব সামগ্রী হস্তান্তরের পর পাবলিকে অধ্যয়নরত দরিদ্র পরিবারের দুজন অদম্য মেধাবী শিক্ষার্থীকে মোট ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা রেজাউল করিম, সাংবাদিক জুলফিকার রায়হান ও ছওয়াবের মিডিয়া অ্যান্ড আইটি ম্যানেজার মো. খোরশেদ আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ads small one

সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কার্যালয় উদ্বোধন ও কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন শাখা কার্যালয় উদ্বোধন ও কমিটি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সার্কিট হাউস মোড় শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও ৩ বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সার্কিট হাউস সংলগ্ন স্থানে নতুন কার্যালয় উদ্বোধন করেন ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল বারী।

সার্কিট হাউস মোড় শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান, মো. আতিকুর রহমান খান, আলমগীর হোসেন, জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মো. মাজহারুল ইসলামকে সভাপতি ও সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যবিশিষ্ট সার্কিট হাউস মোড় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি মো. সালাম গাজী, সহসভাপতি মো. হাফিজুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. হারুন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলু সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গাজী, অর্থ সম্পাদক নাজমুল ও দফতর সম্পাদক শিমুল মনোনীত হয়েছেন।

কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

এম এম জামান মনি, পাটকেলঘাটা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তেতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে নওয়াপাড়া হাইস্কুল অডিটোরিয়ামে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও মাস্টার আহমাদুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মা-বোনেরা সঠিক বার্তা পৌঁছে না দিলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে সবাইকে জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ডক্টরস ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, খলিষখালি ইউনিয়ন আমীর মাস্টার শহিদুল্লাহ, তেতুলিয়া ইউনিয়নের প্রাক্তন আমীর নাজমুস সাকিবসহ স্থানীয় ব্যক্তিরা।

একই দিন বেলা চারটায় সুভাষিনী হাইস্কুলে একটি পুরুষ কর্মী সম্মেলন এবং সাড়ে পাঁচটায় লাউতাড়া জামে মসজিদে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি নৈতিক জীবনযাপন এবং একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। এ সময় তাঁদের কাছে থাকা একটি নৌকা ও ১৫০ কেজি মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইট খাল সংলগ্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝযুধসহধমধৎ উপজেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা এবং পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, মো. কবিজুল ও ছুরাত জামাল গাজী। এ সময় তাঁদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটাজাল, দাঁড়-বৈঠা ও করাত জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান আলী জানান, স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে ২৫ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠানো হয়েছে।