তালার আলাদিপুর-জাতপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
তালা প্রতিনিধি: তালা সদরের আলাদিপুর-জাতপুর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ৪১৩ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল হালিম সরদার ২৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান মনি পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আবুল হাসান শেখ ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মান্নান সরদার পান ১১৭ ভোট।
অন্যান্য পদে সহসভাপতি এম এ মান্নান (১৭০ ভোট), সহসাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান (৩২২ ভোট), সাংগঠনিক সম্পাদক মাওলানা মহাসিন গাজী (২৪৭ ভোট), সর্বাধিনায়ক সোহেল রানা (২০০ ভোট), ক্যাশিয়ার আব্দুর রাজ্জাক (২০৮ ভোট) এবং প্রচার সম্পাদক পদে মো. আল-আমিন হাওলাদার (২৫৮ ভোট) নির্বাচিত হয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. তাজনুর রহমান বিজয়ী হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। তাঁর তত্ত্বাবধানে নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়।









