তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
oplus_0
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উন্নয়নকাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তালা প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
এ সময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে বরাদ্দপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ ইমরান হোসেন, সুমন রায়, গণেশ কামাল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রেসক্লাবের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার আশ্বাস রয়েছে। তিনি জেলা পরিষদের প্রশাসকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দেওয়া এই বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতি শিগগিরই প্রেসক্লাবের ভবন নির্মাণ ও উন্নয়নকাজ শুরু করা হবে। এ সহযোগিতার জন্য তিনি জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।












