পাটকেলঘাটার কৃতি সন্তান প্রত্যুষ মজুমদার গোপালগঞ্জের পুলিশ সুপার
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কৃতি সন্তান প্রত্যুষ মজুমদার গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের আজপাড়া গায়ের কৃতি সন্তান প্রত্যুষ মজুমদার পুলিশ সুপার হিসেবে ফেনীতে দায়িত্ব পালন করে আসছিলন।
সৎ এবং দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দুপুরে প্রত্যুষ মজুমদার পুলিশ সুপার হিসেবে ফেনী থেকে বদলি হয়ে গোপালগঞ্জে যোগদান করেছেন। প্রত্যুষ মজুমদার এ প্রতিনিধিকে জানিয়েছেন সকল সময় সরকারের দায়িত্ব তিনি মেনে চলার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করে চলেছেন।












