রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পাটকেলঘাটায় মহাসড়কের ওপর ইট-বালির ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় মহাসড়কের ওপর ইট-বালির ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

এমএম জামান মনি, পাটকেলঘাটা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে চলছে ব্যবসা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের দুই পাশে ইট, বালু ও খোয়া রেখে ব্যবসা করছেন কয়েকজন ব্যবসায়ী। এসব পণ্য লোড-আনলোডের সময় সড়কে যান চলাচলে বিঘœ ঘটছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওপর এভাবে ব্যবসা চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, মহাসড়ক থেকে ইট-বালু সরিয়ে নিতে ব্যবসায়ীদের একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা নির্দেশনা মানছেন না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হলে এ কার্যক্রম বন্ধ করা সম্ভব।

সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ বলেন, পাটকেলঘাটা বলফিল্ড, কুমিরা বাজার ও মির্জাপুর বাজারসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক বিভাগের জায়গায় কাঠের গুঁড়ি, ইট ও বালু রেখে ব্যবসা করা হচ্ছে। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরে উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার পরামর্শও দেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজা স্বর্ণা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Ads small one

ব্রহ্মরাজপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সদর পূর্ব শাখার অধীন ব্রহ্মরাজপুর উপশাখা ছাত্রশিবির এ টুর্নামেন্টের আয়োজন করে।
সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক মো. শাহনেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিজুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের মুজাহিদুল ইসলাম ও টিম সদস্য হাফেজ মো. শাহিদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর উপশাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরাফাত হোসেন ও সেক্রেটারি হাফেজ মো. ওমর ফারুক। টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসপি কিং

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কলারোয়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এসপি কিং

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুরে ৮ দলীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে মকন্দপুর অ্যামাজিং ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলারোয়া এসপি কিং ফুটবল একাদশ।
রোববার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘ আয়োজিত এ খেলায় দুই দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় কলারোয়া এসপি কিং।
খেলায় প্রধান অতিথি ছিলেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জিএম শফিউল আলম শফি। এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম খসরু, ইয়াসিন আলী সরদার, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় স্থানীয় সহায়ক পরিবেশ উন্নয়নে নেটওয়ার্কগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এনাবেল প্রকল্পের আওতায় হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসওর সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এস এম এমদাদুল হক, সরকারি কলেজের প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, সাবেক শিক্ষক আজহারুল ইসলাম ও রমেন্দ্রনাথ।
সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন গদাইপুর ইউনিয়ন সিএসওর সভাপতি মাস্টার ময়নুউদ্দীন, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, আফরোজ বেগম, মিতা রানী দাস, লাবনী দাস ও মুন্নি আক্তারসহ অন্যরা।