পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৫
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মধুখালী গ্রামের গগন ম-লের ছেলে বিরুপক্ষ ম-ল (৫৫), একই গ্রামের আনন্দ ঢালীর ছেলে যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), কার্তিক মল্লিকের ছেলে আশিষ মল্লিক (৫০) এবং জখরলা গ্রামের আবু বকর গাজীর ছেলে দিদারুল গাজী (৪৩)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












