মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

দীর্ঘ তিন মাস পর খুলছে সুন্দরবনের দুয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
দীর্ঘ তিন মাস পর খুলছে সুন্দরবনের দুয়ার

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): জেলে-বাওয়ালি ও পর্যটকদের পদচারণায় আবারও মুখরিত হবে সুন্দরবন, প্রস্তুত নৌকা-জাল ও পর্যটকবাহী ট্রলার।

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে সুন্দরবনের দুয়ার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নিয়ম মেনে পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন জেলে-বাওয়ালি ও অন্যান্য বনজীবীরা। একই সঙ্গে পর্যটকদের জন্যও খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো।

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণসহ বনে প্রবেশ বন্ধ রাখা হয়। এ সময়ে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটক—কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।

দীর্ঘ তিন মাসের বিরতির পর সুন্দরবন খোলার খবরে উপকূলীয় জনপদে ফিরেছে কর্মচাঞ্চল্য। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর ও কৈখালীসহ বিভিন্ন এলাকার জেলে-বাওয়ালিরা বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ নৌকা মেরামত করছেন, কেউ পুরোনো জাল সংস্কার করছেন, আবার কেউ নতুন করে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন।

অন্যদিকে পর্যটন মৌসুমকে সামনে রেখে পর্যটকবাহী ট্রলার ও নৌযানগুলোরও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘদিন বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটকদের আনাগোনা শুরু হলে পর্যটননির্ভর ব্যবসায়ী, ট্রলার মালিক, মাঝি ও শ্রমিকদের মধ্যেও নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

স্থানীয় জেলে আমিরুল ইসলাম বলেন, সুন্দরবন বন্ধ থাকায় গত তিন মাস আমাদের আয়-রোজগারের প্রধান পথ বন্ধ ছিল। অনেক পরিবার ধারদেনা করে সংসার চালিয়েছে। এখন সুন্দরবন খোলার অপেক্ষায়।

রিপন গাজী বলেন, দীর্ঘ তিন মাস সুন্দরবনের পাববেন্ধর কারণে বনে ঢুকতে পারিনি। বন খুললেই মাছ ও কাঁকড়া আহরণের মাধ্যমে আবারও আয়-রোজগার শুরু করার সম্পন্ন করলাম, পাশ খুললেই চলে যাব সুন্দরবনে। তবে রিপন গাজী অভিযোগ করে বলেন সুন্দরবনের বনদস্যদের কারণে অনেক জেলে সুন্দরবন নিয়ে না যাওয়ার কথা ভাবছেন।

বন বিভাগও সুন্দরবন খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলে-বাওয়ালিদের নিয়ম অনুযায়ী পাস ও পারমিট দেওয়ার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বন কার্যালয়গুলোতে বনজীবীদের প্রবেশসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে বন বিভাগের নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে। অনুমোদিত পাস ও পারমিট ছাড়া বনে প্রবেশ, নিষিদ্ধ এলাকায় মাছ ধরা, বিষ প্রয়োগ করে মাছ শিকার, অবৈধ জাল ব্যবহার কিংবা বন্যপ্রাণীর ক্ষতি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের জন্য বনজীবী ও পর্যটকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। নিষেধাজ্ঞার সময় বনকে নিরবচ্ছিন্ন রাখার ফলে মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রাকৃতিক প্রজনন ও বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

দীর্ঘ তিন মাস পর মঙ্গলবার থেকে সুন্দরবনের নদী-খালে আবার শোনা যাবে জেলেদের নৌকার বৈঠার শব্দ, জাল ফেলার ব্যস্ততা এবং পর্যটকবাহী ট্রলারের আনাগোনা।
পাস পারমিট দেওয়ার ফলে, সুন্দরবনকেন্দ্রিক অর্থনীতির সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকায়ও ফিরবে নতুন গতি—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

তবে অনেক জেলে সুন্দরবনে না যাওয়ার মনোভাব প্রকাশ করেছেন। কেন সুন্দরবনে যাবেন না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সুন্দরবনে ঢাকার দল অনেক বেড়ে গেছে। সে কারণে আমরা সুন্দরবনে ভিতরে মাছ ধরতে যাব না। সুন্দরবনের ঢুকলেই গুনতে হবে ৫০ থেকে ৬০ হাজার টাকা। কোথায় পাব এত টাকা। এজন্য সুন্দরবনে মাছ, কাঁকড়া আহরণ করতে যাব না।

Ads small one

সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪ টায় স্বদেশ অফিসে সিনিয়র সাংবাদিক কলাণ ব্যানার্জির সভাপতিত্বে স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজারুল ইসলাম এর সঞ্চালনায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় নাগরিকতা প্রোগ্রামের বিগত মাসের কাজের অর্জন সিএসও নেটওয়ার্ক সদস্যদের ভুমিকা ও এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচিত হয়। সাতক্ষীরাতে সম্প্রতি ঘটে যাওয়া নারী শিশু নির্যাতনসহ দেশে বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে নেটওয়ার্কসহ সম্মিলিত উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সিএসও নেটওয়র্কের সদস্য জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সিডব্লিউসিএস এর অরিফুর রহমান, ওয়াইজিজি গ্রুপের আহবায়ক শাহানাজ পারভীন ও মহিলা পরিষদের সম্পাদিকা জ্যোৎ¯œা দত্ত। আশা লোককেন্দ্রএর সভাপতি রুপা মিত্র প্রমুখ।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রেসবিজ্ঞপ্তি

 

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, “বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সফলতা বিদ্যালয় ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফল।

 

প্রাথমিক স্তরের এই মেধা বিকাশকে ধরে রেখে আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে অন্য অতিথিবৃন্দ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতেœশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন হুসাইন, পম্পা বৈরাগী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল।

এ সময় সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরণা খাতুন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশকালে কৃতী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করে।

 

 

আশাশুনিতে বিএনপি নেতা ডাবলুর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
আশাশুনিতে বিএনপি নেতা ডাবলুর ইন্তেকাল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আছাফুর রহমান ডাবলু (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পরিবার সূত্রে জানা গেছে, তিনি লিভার ও ডায়াবেটিস এর সমস্যায় ভুগছিলেন।

 

এছাড়া গত কয়েকদিন আগে ফোড়া অপারেশন করার পূর্বে সেখানে ক্যান্সারের জীবাণু দেখা দিয়েছিল। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মঙ্গলবার বেলা ১১টায় কাদাকাটি সানা বাড়ি আলহাদি জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক। এ সময় কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তুহিনুল্লাহ তুহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কেসমত হাসান, সাবেক আহ্বায়ক আব্দুল হাকিম বেগসহ শত শত লোক অংশগ্রহণ করেন।

আছাফুর রহমান ডাবলু দীর্ঘদিন ধরে কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্খী ও এলাকাবাসী। সাথে সাথে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন রাজনৈতিক ও তার পরিবারের সদস্যবৃন্দ।