মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন ম-প পরিদর্শন করলেন পুলিশ সুপার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
দেবহাটায় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন ম-প পরিদর্শন করলেন পুলিশ সুপার

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা কাজ করছে। দেবহাটা থানাসহ জেলার ৬০৯টি পূজাম-পকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। গত ২০ অক্টোবর সন্ধ্যায় দেবহাটা ফুটবল মাঠ দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘেœ উদ্যাপনের লক্ষ্যে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিট পুলিশিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল অফিসারসহ তিনি নিজেও জেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করছেন। প্রতিমা ও ম-পের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘেœ পূজাম-প পরিদর্শন করতে পারেন, সে জন্য সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে।

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বায়েজিদ হোসেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা জামায়াতের প্রশাসনিক সম্পাদক ফয়েজুল ইসলাম, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ এবং উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে পুলিশ সুপার পারুলিয়ার জেলিয়াপাড়া পূজাম-প এবং আশাশুনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

 

 

Ads small one

আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শনে আব্দুর রউফ

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: গত ২০ অক্টোবর সন্ধ্যার পর সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর হাটখোলা দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় দুর্গোৎসবের ম-প পরিদর্শন করেছেন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। আলিপুর হাটখোলা দাসপাড়া পূজাম-প পরিদর্শনকালে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি রথীন্দ্র দাস, সাধারণ সম্পাদক জীবন দাস ও উপদেষ্টা নিমাই দাসসহ কমিটির অন্যান্য সদস্যদের কাছে ১০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন আব্দুর রউফ। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
কপিলমুনিতে পূজা ম-পে সাবেক চেয়ারম্যান ডাবলুর শুভেচ্ছা ও অনুদান প্রদান

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জননন্দিত সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন পূজাম-পে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন। গত ১৯ ও ২০ অক্টোবর বিকেল ৫টায় অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি কপিলমুনি বাজার থেকে শুরু করে আগড়ঘাটা, নাবা, হাউলী, গোয়ালবাথান, চিনামলা, কাশিমনগর ঘাটকান্দা, কাশিমনগর ঋষিপাড়া ও উত্তর কাশিমনগর ঋষিপাড়ার পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ১হাজার টাকা করে অনুদান প্রদান করেন।

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে মহানবমী উদ্যাপন, আজ বিজয়া দশমী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা সারা দেশের মতো পাইকগাছা উপজেলার বিভিন্ন ম-পে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে। ম-পগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২০ অক্টোবর দেশজুড়ে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হয়। পাইকগাছা উপজেলায় ১৫১টি মন্দির বা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। খুলনার পাইকগাছার বাজারখোলায় ভোলানাথ সুখদা সুন্দরী সর্বজনীন পূজা মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ঢাকের বাদ্য, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে উপজেলার পূজাম-পগুলো। সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা, দৃষ্টিনন্দন প্রতিমা আর ভক্তদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে।
পাইকগাছার বিভিন্ন পূজাম-পে সকাল থেকেই ভক্তদের আনাগোনা শুরু হয়। সন্ধ্যার পর ম-পে ম-পে পূজারিদের ভিড় বাড়তে থাকে। কেউ দেবী দুর্গার প্রতিমার সামনে করজোড়ে প্রণাম করছেন, কেউ অঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের মুহূর্ত স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন। ফুল, ধূপ ও আগরবাতির সৌরভে ম-পগুলোতে বিরাজ করছে ভক্তিপূর্ণ পরিবেশ।
২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন ও এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের জন্য দেশের বিভিন্ন পূজাম-পে পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।