শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ধর্ষক, ধর্ষণ ও আমাদের বিবেক/ সচ্চিদানন্দ দে সদয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
ধর্ষক, ধর্ষণ ও আমাদের বিবেক/ সচ্চিদানন্দ দে সদয়

সচ্চিদানন্দ দে সদয়

একটি সমাজ তখনই সভ্য বলে বিবেচিত হয়, যখন সেই সমাজে নারী, শিশু ও দুর্বল মানুষ নিরাপদে বাঁচতে পারে। কিন্তু আজ আমাদের চারপাশের বাস্তবতা বড় নির্মম। প্রতিদিন দেশের কোথাও না কোথাও ধর্ষণ, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন কিংবা নারীর প্রতি সহিংসতার খবর আসছে। কখনো স্কুল পড়–য়া শিশু, কখনো গৃহবধূ, কখনো প্রতিবন্ধী নারীÑকেউই যেন নিরাপদ নয়। আরও ভয়াবহ হলো, এসব ঘটনা এখন মানুষের অনুভূতিকে আগের মতো নাড়া দেয় না।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সময়ের জন্য ক্ষোভ তৈরি হয়, কয়েকটি মানববন্ধন হয়, তারপর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অথচ প্রতিটি ধর্ষণের ঘটনা একটি রাষ্ট্র, একটি সমাজ এবং আমাদের সম্মিলিত বিবেকের ব্যর্থতার প্রতিচ্ছবি। ধর্ষণ কেবল একটি অপরাধ নয়; এটি ক্ষমতার নগ্ন প্রদর্শন, নৈতিকতার চরম পতন এবং মানবিকতার বিরুদ্ধে যুদ্ধ। একজন ধর্ষক যখন একটি মেয়ের শরীর ও আত্মমর্যাদার ওপর আঘাত করে, তখন সে শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজের নিরাপত্তা বোধকে ধ্বংস করে দেয়। সবচেয়ে কষ্টের বিষয় হলোÑআমরা ধীরে ধীরে এই ভয়াবহতা কে স্বাভাবিক হিসেবে মেনে নিতে শিখছি। এটাই সবচেয়ে বড় বিপদ।

 

আমাদের সমাজে ধর্ষণের ঘটনা ঘটলে প্রথমেই প্রশ্ন ওঠে মেয়েটির পোশাক নিয়ে, চলাফেরা নিয়ে, সময় নিয়ে। যেন অপরাধীর চেয়ে ভুক্তভোগীকেই বেশি জবাবদিহি করতে হয়। অথচ ধর্ষণের দায় কখনোই ভুক্তভোগীর নয়। একটি শিশু, একটি বৃদ্ধা কিংবা ঘরের ভেতরে থাকা নারীও যখন ধর্ষণের শিকার হন, তখন স্পষ্ট হয়ে যায়Ñএই অপরাধের পেছনে পোশাক নয়, কাজ করে বিকৃত মানসিকতা ও ক্ষমতার দম্ভ। কিন্তু সমাজ এখনও অনেক ক্ষেত্রে ধর্ষকের বিরুদ্ধে দাঁড়ানোর চেয়ে ভুক্ত ভোগীকেই চুপ করিয়ে দিতে বেশি আগ্রহী।

 

এই মানসিকতা না বদলালে আইন দিয়েও অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ধর্ষণের পেছনে সামাজিক অবক্ষয়ের বড় ভূমিকা রয়েছে। পরিবার একসময় ছিল মূল্যবোধ শিক্ষার প্রথম বিদ্যালয়। সেখানে সন্তান শিখত সম্মান, শিষ্টাচার, মানবিকতা ও সংযম। কিন্তু আজ অনেক পরিবারে সেই শিক্ষা অনুপস্থিত। বাবা-মা সন্তানের হাতে দামি স্মার্টফোন তুলে দিচ্ছেন, কিন্তু সে কী দেখছে, কী শিখছে, কার সঙ্গে মিশছেÑসেসব বিষয়ে তেমন খোঁজ রাখছেন না।

 

প্রযুক্তি আজ আশীর্বাদ যেমন, তেমনি অপব্যবহারে ভয়াবহ অভিশাপও হতে পারে। অল্প বয়সে পর্নোগ্রাফি, অশ্লীল কনটেন্ট ও সহিংস ভিডিওর সহজলভ্যতা তরুণদের মানসিক বিকৃতি বাড়িয়ে দিচ্ছে। নারীকে মানুষ নয়, ভোগের বস্তু হিসেবে দেখার প্রবণতা তৈরি হচ্ছে। এতে সহিংসতা ও যৌন অপরাধ বাড়ছে। মাদকের বিস্তারও এই সংকটকে আরও গভীর করছে। ইয়াবা, গাঁজা, মাদকজাত ট্যাবলেটসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য তরুণদের একাংশকে ধ্বংস করে দিচ্ছে। মাদক মানুষের বিবেক, নিয়ন্ত্রণবোধ ও নৈতিকতা কেড়ে নেয়।

 

একজন মাদকাসক্ত ব্যক্তি খুব সহজেই সহিংস হয়ে উঠতে পারে। ফলে ধর্ষণ, ছিনতাই, খুনসহ নানা অপরাধ বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বহু ধর্ষণের ঘটনার সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক পাওয়া গেছে। অথচ মাদক নিয়ন্ত্রণে এখনও কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ দৃশ্যমান নয়। শিক্ষাব্যবস্থার দিকেও প্রশ্ন ওঠে। আমরা সন্তানদের পরীক্ষায় ভালো ফল করতে শেখাচ্ছি, কিন্তু মানুষ হতে শেখাতে পারছি কি? নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।

 

অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেই। নারী সহপাঠী বা সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা বাস্তব জীবনে কতটা কার্যকর ভাবে দেওয়া হচ্ছে, সেটিও ভাবনার বিষয়। শুধু পাঠ্যবইয়ের কিছু নীতিকথা দিয়ে মানবিক সমাজ তৈরি হয় না; প্রয়োজন বাস্তবচর্চা ও সামাজিক অনুশীলন। ধর্ষণের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিও ভয়াবহ ভাবে দায়ী। বহু ক্ষেত্রে দেখা যায়, প্রভাবশালী অপরাধীরা রাজনৈতিক বা সামাজিক ক্ষমতার জোরে পার পেয়ে যায়। মামলার তদন্ত দীর্ঘ হয়, সাক্ষী ভয় পায়, ভুক্তভোগী পরিবার হুমকির মুখে পড়ে। ফলে অনেক পরিবার ন্যায়বিচারের আশাই ছেড়ে দেয়।

 

এই বিচারহীনতা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। যখন একজন ধর্ষক দেখে তার শাস্তি হচ্ছে না, তখন অন্য অপরাধীরাও সাহস পায়। আইন কঠোর হলেই হবে না; তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সমাজে আরেকটি ভয়াবহ প্রবণতা হলো ঘটনাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা। কোনো ধর্ষণের ঘটনায় অপরাধীর রাজনৈতিক পরিচয় সামনে এলে অনেকেই দলীয় অবস্থান রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অথচ ধর্ষকের কোনো দল থাকতে পারে না।

 

একজন ধর্ষকের পরিচয় একটাইÑসে অপরাধী। সমাজ যদি দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তাহলে এই সংকট কখনো কমবে না। গণমাধ্যমের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা তৈরি করতে পারে, অপরাধের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পারে। কিন্তু কখনো কখনো কিছু সংবাদ মাধ্যম ধর্ষণের ঘটনাকে এমনভাবে উপস্থাপন করে, যা ভুক্তভোগীর মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেয়।

 

ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা, সংবেদনশীল ভাষা ব্যবহার এবং অপরাধের সামাজিক কারণ বিশ্লেষণ করাÑএসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্বৈত চিত্র দেখা যায়। একদিকে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দ্রুত সোচ্চার হতে পারছে, অন্যদিকে অনেকেই ভুয়া তথ্য, গুজব ও বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করে তুলছে। কখনো ভুক্তভোগীকেই অপমান করা হয়, কখনো ঘটনাকে হাস্যরসের বিষয় বানানো হয়। এটি একটি অসুস্থ মানসিকতার প্রতিফলন।

 

ধর্ষণ রোধে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক প্রতিরোধ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্বÑসবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্তানকে ছোটবেলা থেকেই শেখাতে হবে নারীকে সম্মান করতে। ছেলেশিশুকে বলতে হবে, শক্তি মানে দখল নয়; শক্তি মানে সংযম ও দায়িত্ববোধ। মেয়ে শিশুকেও আত্মবিশ্বাস ও আত্মরক্ষার শিক্ষা দিতে হবে।

 

একই সঙ্গে সমাজকে বুঝতে হবে, নারীর স্বাধীন চলাফেরা কোনো অপরাধ নয়; নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। ধর্মীয় প্রতিষ্ঠান গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মসজিদ, মন্দির, গির্জা কিংবা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মানবিকতা, নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা জোরালো ভাবে প্রচার করা দরকার। কারণ ধর্ম কখনো নারী অবমাননা শেখায় না; বরং সম্মান ও মর্যাদার শিক্ষা দেয়। কিন্তু বাস্তবে ধর্মের শিক্ষাকে আমরা কতটা ধারণ করছি, সেটাই বড় প্রশ্ন। রাষ্ট্রের দায়িত্বও কম নয়।

 

দ্রুত বিচার ট্রাইব্যুনাল, নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে। ধর্ষণের মামলায় দীর্ঘসূত্রতা কমাতে হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে আরও সংবেদনশীল ও মানবিক হতে হবে। অনেক ক্ষেত্রে থানায় অভিযোগ করতে গিয়েও ভুক্তভোগীরা হয়রানির শিকার হন। এই পরিস্থিতি বদলাতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলোÑআমরা সন্তানদের সামনে কেমন সমাজ উপস্থাপন করছি। শিশুরা যা দেখে, তাই শেখে। পরিবারে যদি নারীকে অসম্মান করা হয়, সামাজিক পরিসরে যদি নারীর প্রতি কটূক্তি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মও সেই সংস্কৃতি ধারণ করবে। তাই পরিবর্তন শুরু করতে হবে নিজেদের ঘর থেকেই।

 

আজকের বাস্তবতায় একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণÑআমরা কি সত্যিই মানবিক মানুষ তৈরি করতে পারছি? আমরা হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্মকর্তা তৈরি করছি; কিন্তু ভালো মানুষ তৈরি করছি কতটা? একটি সমাজ তখনই নিরাপদ হয়, যখন সেখানে আইনের পাশাপাশি বিবেকও জাগ্রত থাকে। কিন্তু আজ সেই বিবেক যেন ক্রমেই নিস্তেজ হয়ে যাচ্ছে। ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি সমাজের গভীর অসুস্থতার লক্ষণ। তাই এর সমাধানও কেবল আইনি ব্যবস্থায় সীমাবদ্ধ থাকতে পারে না।

 

প্রয়োজন সাংস্কৃতিক পরিবর্তন, নৈতিক জাগরণ এবং মানবিক শিক্ষা। আমাদের বুঝতে হবেÑএকজন ধর্ষক জন্ম গত ভাবে অপরাধী নয়; সমাজের নানা বিকৃতি তাকে সেই পথে ঠেলে দেয়। তাই অপরাধ ঘটার পর শুধু শাস্তি দিলেই হবে না, অপরাধের সামাজিক কারণ গুলোও দূর করতে হবে। সবশেষে মনে রাখতে হবে, একটি ধর্ষণের ঘটনা কেবল একজন নারীর ক্ষতি নয়; এটি পুরো সমাজের পরাজয়। যখন একটি মেয়ে ভয়ে সন্ধ্যার পর বাইরে বের হতে পারে না, যখন একজন মা সন্তানের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকেন, তখন সেই সমাজকে নিরাপদ বলা যায় না।

 

তাই সময় এসেছে নীরবতা ভাঙার। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ নয়, বাস্তব প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবারকে সচেতন হতে হবে, রাষ্ট্রকে কঠোর হতে হবে, সমাজকে মানবিক হতে হবে। কারণ ধর্ষক শুধু একজন অপরাধী নয়; সে আমাদের বিবেকের আয়নায় জমে থাকা অন্ধকারের প্রতিচ্ছবি। সেই অন্ধকার দূর করতে হলে আলো জ্বালাতে হবে আমাদের নিজেদের মধ্যেই।

লেখক: সংবাদকর্মী

Ads small one

বর্ণান্ধতা সচেতনতা দিবস: রঙিন পৃথিবীÑসবার চোখে রঙ এক নয়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
বর্ণান্ধতা সচেতনতা দিবস: রঙিন পৃথিবীÑসবার চোখে রঙ এক নয়

সাকিবুর রহমান বাবলা

প্রতি বছর ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বর্ণান্ধতা সচেতনতা দিবস। রঙ দেখার সক্ষমতার ভিন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ তুলে ধরা এবং শিক্ষা, কর্মসংস্থান ও প্রযুক্তিতে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই দিবসটি পালিত হয়। দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ ঐতিহাসিক তাৎপর্য। ১৭৬৬ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, যিনি নিজেও বর্ণান্ধ ছিলেন এবং এ বিষয়ে প্রথম পদ্ধতিগত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেন। তাঁর নামানুসারেই একসময় বর্ণান্ধতাকে ‘ডাল্টনিজম’ বলা হতো।

বিশ্বজুড়ে প্রায় ৩৫ কোটি মানুষ কোনো না কোনো ধরনের বর্ণদৃষ্টি সমস্যায় ভুগছেন। অথচ এখনও অনেকের কাছে বর্ণান্ধতা সম্পর্কে ভুল ধারণা বিদ্যমান। অনেকে মনে করেন, বর্ণান্ধ ব্যক্তি পৃথিবীকে সাদা-কালো রঙে দেখেন। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে তারা নির্দিষ্ট কিছু রঙের পার্থক্য নির্ণয়ে সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে লাল ও সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে না পারা সবচেয়ে সাধারণ ধরনের বর্ণান্ধতা।

মানুষের চোখের রেটিনায় অবস্থিত বিশেষ আলোকসংবেদনশীল কোষ, যাকে ‘কোন কোষ’ বলা হয়, বিভিন্ন রঙ শনাক্ত করতে সাহায্য করে। সাধারণত লাল, সবুজ ও নীল রঙ শনাক্ত করার জন্য তিন ধরনের কোন কোষ থাকে। এসব কোষের কোনো একটি বা একাধিকের ত্রুটি কিংবা অনুপস্থিতির কারণে বর্ণদৃষ্টি সমস্যার সৃষ্টি হয়। অধিকাংশ ক্ষেত্রে এটি বংশগত কারণে ঘটে এবং এক্স ক্রোমোজোমের মাধ্যমে উত্তরাধিকারসূত্রে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এ কারণেই নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বর্ণান্ধতার হার উল্লেখযোগ্যভাবে বেশি।

বর্ণান্ধতার বিভিন্ন ধরন রয়েছে। সবচেয়ে বেশি দেখা যায় লাল-সবুজ বর্ণান্ধতা, যেখানে আক্রান্ত ব্যক্তি লাল ও সবুজের বিভিন্ন শেড সহজে আলাদা করতে পারেন না। অপেক্ষাকৃত কম দেখা যায় নীল-হলুদ বর্ণান্ধতা, যেখানে নীল ও হলুদ রঙের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে। আর অত্যন্ত বিরল ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ বর্ণান্ধতা, যেখানে ব্যক্তি প্রায় সব রঙকেই ধূসর বা রঙহীনভাবে দেখতে পারেন।

এই সমস্যা অনেক সময় শৈশবেই শুরু হলেও দীর্ঘদিন অচিহ্নিত থেকে যায়। অনেক শিশু স্কুলে গিয়ে প্রথম সমস্যার মুখোমুখি হয়। রঙিন চার্ট, মানচিত্র, শিক্ষাসামগ্রী কিংবা বোর্ডে ব্যবহৃত রঙভিত্তিক নির্দেশনা বুঝতে তাদের অসুবিধা হয়। ফলে তাদের শেখার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অনেক সময় শিক্ষক বা অভিভাবকরা এটিকে মনোযোগের অভাব বা দুর্বলতা বলে ভুল বোঝেন। অথচ সময়মতো শনাক্ত করা গেলে শিশুর শিক্ষাজীবনকে অনেক বেশি সহজ ও কার্যকর করা সম্ভব।

আধুনিক সমাজে রঙের ব্যবহার এতটাই ব্যাপক যে বর্ণান্ধ ব্যক্তিরা নানা ক্ষেত্রে অদৃশ্য প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ট্রাফিক সিগন্যাল, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, চিকিৎসা নির্দেশিকা, বৈদ্যুতিক যন্ত্রপাতি, মানচিত্র কিংবা তথ্যচিত্রÑসবখানেই রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র রঙের ওপর নির্ভরশীল তথ্য উপস্থাপন বর্ণান্ধ ব্যক্তিদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। তাই বিশেষজ্ঞরা রঙের পাশাপাশি প্রতীক, লেখা, প্যাটার্ন বা চিহ্ন ব্যবহারের পরামর্শ দেন, যাতে সবাই সমানভাবে তথ্য বুঝতে পারেন।

বর্ণান্ধতা শনাক্ত করার জন্য বর্তমানে বিভিন্ন কার্যকর পরীক্ষা রয়েছে। এর মধ্যে ইশিহারা টেস্ট সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত। রঙিন বিন্দুর সমন্বয়ে তৈরি বিশেষ প্লেটের মাধ্যমে একজন ব্যক্তির রঙ পার্থক্য করার সক্ষমতা মূল্যায়ন করা হয়। এছাড়া অ্যানোমালোস্কোপ ও বিভিন্ন রঙ-সাজানোর পরীক্ষাও ব্যবহৃত হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ব্যক্তি ও পরিবারকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

জন্মগত বর্ণান্ধতার স্থায়ী চিকিৎসা এখনও আবিষ্কৃত না হলেও প্রযুক্তিগত সহায়তা উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। বিশেষ ধরনের কালার-করেক্টিং চশমা, কন্টাক্ট লেন্স এবং স্মার্টফোন অ্যাপ রঙের পার্থক্য শনাক্ত করতে সহায়তা করছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক নকশা ব্যবস্থার উন্নয়ন বর্ণান্ধ ব্যক্তিদের জীবনকে আরও সহজ করে তুলছে।

কর্মজীবনেও বর্ণান্ধতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিমান চালনা, রেল পরিচালনা, সামরিক বাহিনী কিংবা কিছু নিরাপত্তা-সংশ্লিষ্ট পেশায় নির্ভুল রঙ শনাক্ত করার সক্ষমতা প্রয়োজন হয়। ফলে অনেক ক্ষেত্রে পেশা নির্বাচনের সময় বর্ণদৃষ্টি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। তবে এটি মনে রাখা জরুরি যে বর্ণান্ধতা কোনো অক্ষমতা নয়; বরং এটি দৃষ্টির একটি ভিন্ন বৈশিষ্ট্য। সঠিক দিকনির্দেশনা, প্রযুক্তিগত সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক নীতি থাকলে বর্ণান্ধ ব্যক্তিরাও সমাজের সব ক্ষেত্রে সফলভাবে অবদান রাখতে পারেন।

বর্ণান্ধতা সচেতনতা দিবস আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়Ñসব মানুষ পৃথিবীকে একইভাবে দেখে না। রঙ দেখার ভিন্নতাকে সীমাবদ্ধতা হিসেবে নয়, বরং মানব বৈচিত্র্যের অংশ হিসেবে গ্রহণ করাই একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের পরিচয়। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের সম্মিলিত উদ্যোগই পারে এমন একটি পরিবেশ গড়ে তুলতে, যেখানে কোনো মানুষ কেবল রঙ দেখার ভিন্নতার কারণে পিছিয়ে থাকবে না। সচেতনতা, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তির মাধ্যমেই গড়ে উঠতে পারে সবার জন্য সমান সুযোগের একটি রঙিন পৃথিবী।

শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
শ্যামনগর প্রেসক্লাবে সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন নির্বাচিত

সংবাদদাতা: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৬ এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে।

 

প্রেসক্লাবের ৪৬ জন ভোটার স্বচ্ছভাবে ভোট প্রদান করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদগুলিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে সামিউল আযম মনির ও মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে আনিছুজ্জামান সুমন ও আসাদুজ্জামান লিটন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সামিউল আযম মনির ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান লিটন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আনিছুজ্জামান সুমান পেয়েছেন ১৮ ভোট।

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দীপঙ্কর বিশ্বাস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্টান্ড থেকে নেতা কর্মীর উপস্থিতিতে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্টান্ডে এসে শেষ হয়। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান সরাফি ও সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

 

উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বাবলু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রেজাউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব লিয়ন হোসেন আবির, শ্রমিক দলের সাবেক আহবায়ক বিকাশ চন্দ্র দাশ, সদস্য সচিব আসাদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম, দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোনাজাত আলী, সাধারণ সম্পাদক সফায়েত হোসেন বাচ্চু, দেবহাটা উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা জিয়া পরিষদের আহবায়ক ইয়াছিন আলী, উপজেলা মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু প্রমুখ।