বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ: তিন ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ: তিন ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য প্রক্রিয়াজাতকরণের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপদ্রব্য পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তাসংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানের সময় কয়েকটি ডিপোতে বাগদা চিংড়িতে অপদ্রব্য মেশানো এবং নোংরা পরিবেশে মাছ পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, চিংড়ি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। অপদ্রব্য মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিদেশের বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে। রপ্তানি বাজার রক্ষা ও চিংড়ির মান বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ads small one

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি: তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ কর্মসূচির অংশ হিসেবে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান।
এলজিইডির আয়োজনে এবং বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শে এই কর্মশালাটি হয়। এতে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বণিক সমিতি, বাস-টেম্পু স্ট্যান্ডের প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
পাইকগাছায় আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’র আয়োজনে নতুন বাজার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।
আলোচনা সভায় বক্তব্য দেন সমাজসেবক পিন্টু ধর, লিনজা আক্তার মিথিলা, অর্পিতা সাধু, দিঘী, মিম, আফরোজা, ফাওদিয়া, সাদিয়া, পরিবেশকর্মী শাহিনুর রহমান, গণেশ দাশ ও গাজী আলম হোসেন।
বক্তারা বলেন, বায়ুম-লে ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি) গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকা-ের কারণেই এই গ্যাস বাড়ছে। এ ছাড়া বায়ুম-লে পুঞ্জীভূত গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে এবং নানামুখী প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। তাই ওজোন স্তর রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক হয়।
উপজেলা আমীর ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সম্পাদক মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।
উপজেলা সম্পাদক মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুরতাজা, সহসম্পাদক মাওলানা আব্দুল বারী, ডা. রোকনুজ্জামান, অধ্যাপক শাহজাহান হোসেন, অফিস সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওয়াজেদ ও হাফেজ আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদকগণ।
বৈঠকে ইউনিয়ন শাখাগুলোর মাসিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আসন্ন ইউপি নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।