শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়- এই প্রতিপাদ্যে শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টায় খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা সঞ্জয় মন্ডল, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির মোঃ গোলাম আযমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

 

 

Ads small one

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি (মামলা নং-০৬) করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং লাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এজাহারে বলা হয়, নির্বাহী পরিচালক শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তিনি ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিবো’ বলে প্রকাশ্যে হুমকি দেন। তিনি বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের সংগ্রহ করা পবিত্র জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতিসাধন করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারকারী জানান, অভিযুক্তের কর্মকাণ্ডে একটি স্পর্শকাতর ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় সরকারি কাজে বাধাদান, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আখতারুজ্জামানকে গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা এখনও কোনও কিছু বলতে পারছি না। যেহেতু মামলা হয়েছে, আমরা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক সংস্কারের তিন বছরেই খানা-খন্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক সংস্কারের তিন বছরেই খানা-খন্দ

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ তিন বছর যেতে না যেতেই কেশবপুর শহরের প্রায় দেড় কিলোমিটার সড়কের সিসি ঢালাই বিভিন্ন স্থানে ভেঙ্গেচুরে ছোট বড় শতাধিক গর্তে পরিণত হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারক করা জরুরি হয়ে পড়েছে।

দক্ষিণাঞ্চলের মানুষের জন্য মোংলা ও ভোমরা স্থল বন্দরের সাথে সহজ যোগাযোগের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে।

বিগত সরকারের শেষের দিকে ১শ ৬৬ কোটি টাকা ব্যায়ে সড়কের সংস্কার কাজ করা হয়। সংস্কারের ৩ বছর যেতেই ৩৮ কিলোমিটার সড়কে বিভিন্ন অংশে ৬ ইঞ্চি থেকে ৮/১০ ইঞ্চি গর্ত হওয়ায় মারাত্মক ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিশেষ করে গত বর্ষা মৌসুমে অবস্থা আরো খারাপ হয়। এরফলে কেশবপুর এবং মনিরামপুর পৌরশহরের মধ্যে ও কেশবপুর থেকে চুকনগরমুখি সড়কে বড় বড় গর্ত ভারি যান চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

যশোরের রাজারহাট খেকে খুলনার চুকনগর পর্যন্ত ৩৮কিলোমিটার সড়কের নির্মাণ কাজের বিটুমিন উঠে গর্ত হয়ে পানি জমে অবস্থা নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে কেশবপুর ও মনিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া অংশের অবস্থা সব থেকে খারাপ। কংক্রিট এর ঢালাই উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ জরুরী মেরামত করলেও কদিন না যেতেই পূর্বের অবস্থায় ফিরে আসে।

এছাড়া সড়কটিতে নেই পর্যাপ্ত গাইড ওয়াল বা রাস্তার সীমানা মার্কিং রঙ্গিন খুঁটি। যার ফলে প্রতিনিয়ত সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলেছে।

এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সড়কটিকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদপ্তর যশোরের প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) শাম্মী সুলতানা বলেন, সম্প্রতি ৩৮কিঃ সড়ক পরিদর্শনের পর দ্রুত স্বল্প মেয়াদী সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়ায় পাঠানো হয়ছে। আগামী ২/৩ সপ্তাহের মধ্যে টেন্ডার সম্পান্ন হলে সংস্কার কাজ শুরু হবে।

 

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

‎মাসুদ রানা: ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭:৩০ মিনিটে আগরদাঁড়ী বল ফিল্ডে আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার সভাপতি মোঃ মহিবুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মারুফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইউনুস আলী ছোটন।

‎উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি হাফেজ এবাদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে শারীরিক সুস্থতা ও মেধা বিকাশের বিকল্প নেই। মাদক ও অনৈতিক কর্মকান্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী ছাত্রশিবির সর্বদা এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”

‎উক্ত খেলায় আগরদাঁড়ী মাদ্রাসা থানা শাখার বিভিন্ন জনশক্তি সহ সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের উপস্থিতি মাঠে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে