মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় তরমুজের বাম্পার ফলনে কৃষকের মনে আনান্দের বন্যা বইছে। মাঠের পর মাঠ তরমুজের সবুজ ক্ষেত। সেই ক্ষেতে ধরেছে ছোট-বড় রঙ-বেংড়ের সবুজ তরমুজ। এ মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। এখন মাঠ জুড়ে তরমুজ ক্ষেতে মহা-উৎসব চলছে। মৌসুমি শ্রমিকদেরও যেন দম ফেলার ফুরসত নেই। গাছ থেকে তরমুজ উঠানো, আড়ৎ ও পরিবহন কাজে ব্যাস্ত সময় পার করছে।

পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উন্নত জাতের তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। গড়ইখালী ও দেলুটি ইউনিয়নের লবণাক্ত জমিতে মিষ্টি পানির আঁধার তৈরি করে এই তরমুজ চাষ করা হয়েছে।

পাইকগাছা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২শত হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে দেলুটি ইউনিয়ানে ৫৭৫ হেক্টর এবং গড়ইখালী ইউনিয়ানে ৬২৫ হেক্টর। তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৩ হাজার মেট্রিক টন। হেক্টর প্রতি প্রায় ৩৫ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। তবে বাজার মূল্য কম থাকায় প্রায় ৫০ কোটি টাকার তরমুজ বিক্রি হবে বলে আশা করছে কৃষকরা। তরমুজের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

তরমুজ রবি মৌসুমের একটি সুস্বাদু একটি ফল। বাজারে এর চাহিদা ও রয়েছে বেশ। এর উৎপাদন খরচ অনেক কম এবং অল্প দিনেই বাজারজাত করা যায়। বীজ রোপন থেকে মাত্র ৩ মাসে বাজারজাত করা যায় এবং উৎপাদন খরচও তুলনামূলক অনেক কম হওয়ায় তরমুজ চাষ অধিক লাভজনক। এজন্য অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষ অনেক বেশি লাভজনক। অল্প সময়ে কম বিনিয়োগের দ্বিগুণ থেকে তিন গুণ লাভ করায় দিন দিন কৃষকদের তরমুজ চাষ ভরসা হয়ে উঠছে। উপকূলীয় পাইকগাছায় প্রতিবছর বাড়ছে তরমুজের আবাদ। কোটি কোটি টাকার উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে।

সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠ তরমুজ ক্ষেত। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ক্ষেত থেকে তরমুজ তুলে জড়ো করে রেখেছেন বিক্রির জন্য। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা তরমুজ কিনতে ক্ষেতে গিয়ে চাষিদের সঙ্গে দরদাম করে ক্ষেতে কিনে নিচ্ছেন। এই তরমুজ ক্ষেত থেকে ট্রলি বোঝাই করে ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

 

শ্রমিকরা ক্ষেত থেকে তরমুজ তুলে ট্রলিতে করে এনে ট্রাকে লোড করছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষেত থেকে তরমুজ তুলে বাজারজাত করার জন্য ব্যস্ত চাষি ও ব্যাপারীরা। কেউ ক্ষেত হিসাবে তরমুজ বিক্রি করছেন আবার কেউবা পাইকারি বাজারে তরমুজ বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হচ্ছেন কৃষকেরা। দেলুটি ইউনিয়নের লোচন সরকার বলেন, আমি ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে এবং লাভও বেশি হবে বলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, তরমুজ স্বল্প মেয়াদি একটি লাভজনক ফসল। রবি মৌসুমে বিলের পতিত এবং ফেলে রাখা জমিতে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উন্নত বীজ সরবরাহসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। মান সম্মত উপায়ে বেশি উৎপাদন করে তরমুজ চাষের সম্ভবনাকে কাজে লাগাতে হবে।

Ads small one

দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে দেবহাটার শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি এইচ এম শাহীন বলেন, কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ওসি বলেন, যেকোনো সমস্যায় হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন কোনো সামাজিক অপরাধের ফাঁদে না পড়ে, সে জন্য শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পাটকেলঘাটা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র সেকশনের পঞ্চম মাসিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন এবং একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় পরীক্ষা কমিটির সদস্য ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক রাবেয়া খাতুন বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম, ধারাবাহিক অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার ফল। ছোটবেলা থেকেই মেধার সঠিক মূল্যায়ন কোমলমতি শিশুদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
একাডেমিক ইনচার্জ শামসাদ বেগম উল্লেখ করেন, কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং ভালো মানুষ হয়ে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য। এই সাফল্যগুলোই ভবিষ্যতে তাদের দেশ ও জাতির কল্যাণে নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ ও সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়।

মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মনিরামপুরে দলিত শিক্ষা কেন্দ্রের বার্ষিক সমন্বয় সভা

তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দলিত’-এর ইউসিডিপি প্রকল্পের আওতায় শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে টিসিসিবি-আয়ারল্যান্ডের সহযোগিতায় এ সভা আয়োজিত হয়। দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যদের মধ্যে সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস, অঞ্জনা দাস ও স্পনসরশিপ অফিসার বিপ্লব ম-লসহ বিভিন্ন কেন্দ্র থেকে আসা ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।