পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৬১ নম্বর শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য রকি বিশ্বাস।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিয়া সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী মোঃ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে তাদের নতুন শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান (বাপ্পী)। কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র এস.এম. ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, নবীন ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









