পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় তিনি পূজা উপলক্ষে করণীয় বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইলিয়াস পাটোয়ারী, নৌপুলিশের ইনচার্জ এসআই জয়ন্ত কুমার, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কমিটির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, পৌর কমিটির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি ম-ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক আ. মোমিন সানা, ইউপি চেয়ারম্যান আ. সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুকুমার কবিরাজ, আব্দুল্লাহ সরদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রানকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর কমিটির সভাপতি বাবু রাম ম-ল, জেলা কমিটির সদস্য মৃত্যুঞ্জয় সরদার, উপজেলা কমিটির সদস্য সন্তোষ কুমার সরকার, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ ও বিপুল চন্দ্র সরদার প্রমুখ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিলন বিশ্বাস: সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার দিন যত এগোচ্ছে শেষের দিকে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। মেলা শেষ হওয়ার আগে পছন্দের পণ্য কিনতে দোকানে ভিড় করছেন দর্শনার্থীরা। এতে বেচাকেনা বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন স্টলের ব্যবসায়ীরা। তবে মেলার সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হলেও নতুন সময়সূচির খবর এখনো অনেক দর্শনার্থীর কাছে পৌঁছায়নি। ফলে বাড়তি দুই ঘণ্টায় প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীদের কেউ কেউ।
সোমবার (১২ অক্টোবর) মেলার দ্বাদশ দিনে শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে দর্শনার্থীদের উপস্থিতি ছিল ভালো। প্রসাধনী, ব্যাগ, জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের দোকানে ক্রেতাদের কেনাকাটা করতে দেখা যায়। ব্যবসায়ীরা জানান, মেলা শেষ হওয়ার সময় ঘনিয়ে আসায় অনেকেই প্রয়োজনীয় পণ্য কেনার জন্য তাড়াহুড়ো করছেন। এতে আগের তুলনায় বেচাকেনা কিছুটা বেড়েছে।
খুলনা থেকে আসা প্রসাধনী ব্যবসায়ী মো. সুরজ বলেন, “মেলার সময় কমিয়ে দেওয়ার পর আবার বাড়ানো হয়েছে। কিন্তু বাড়তি সময়ের বিষয়টি এখনো সবাই জানতে পারেননি। বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে।”
ঢাকা থেকে আসা ব্যাগ ব্যবসায়ী আকাশ জানান, আগের তুলনায় তাঁর দোকানে বেচাকেনা বেড়েছে। মেলার দিন কমে আসায় দর্শনার্থীদের মধ্যে কেনাকাটার আগ্রহ ও তাড়া বেড়েছে বলে মনে করছেন তিনি।
ঢাকা থেকে আসা জুয়েলারি ব্যবসায়ী মো. সেলিমও বেচাকেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, মেলায় ক্রেতাদের উপস্থিতি ভালো থাকায় দোকানে মোটামুটি ভালো কেনাবেচা হচ্ছে।
ব্যবসায়ীদের কয়েকজন জানান, মেলার সময় প্রথমে কমিয়ে দেওয়ায় তাঁদের বেচাকেনায় প্রভাব পড়েছিল। পরে সময় বাড়ানোয় তাঁরা স্বস্তি পেয়েছেন। তবে নতুন সময়সূচি সম্পর্কে প্রচার বাড়ানো গেলে রাতের বাড়তি দুই ঘণ্টায় আরও বেশি দর্শনার্থী আসবেন বলে তাঁদের প্রত্যাশা।
এদিকে মেলায় সার্বিক পরিবেশ ছিল স্বাভাবিক ও উৎসবমুখর। দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে কেনাকাটা করতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে মেলার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
মেলা কমিটির সদস্য হাসান শিকদার জানান, দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেলার সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে।
জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে গত ১ অক্টোবর শহীদ আবদুর রাজ্জাক পার্কে শুরু হয় প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। দুই বছর বিরতির পর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। মেলার বাকি দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, বর্ধিত সময়ের খবর আরও বেশি দর্শনার্থীর কাছে পৌঁছালে রাতের বাড়তি সময়টুকুও ব্যবসার জন্য কার্যকর হবে।
সংবাদদাতা: রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে জাপা চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে একদল ব্যক্তি উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সিনিয়র সহসভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, আব্দুস সালাম সরদার, সিনিয়র সহসভাপতি ও সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, কোষাধ্যক্ষ আশরাফ আলী এবং পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক।
এ ছাড়া বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ ও সদস্যসচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি ও সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের। জাতীয় ছাত্র সমাজের সদর উপজেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান রকি ও সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, সদর উপজেলা যুব সংহতির সভাপতি মো. বদরুজ্জামান বদু ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন ও সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বনি এবং সাতক্ষীরা সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত ও সাধারণ সম্পাদক তৌফিক বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পত্রদূত ডেস্ক: ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’Ñএই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, তালা এবং যশোরের কেশবপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
আশাশুনি: সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাদিয়া নওশীদ ও দ্বিতীয় স্থান অধিকারী মরিয়ম সিকদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Oplus_131072
দেবহাটা: দেবহাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শেষে দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পাল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তালা: তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে উপ-শহরে একটি র্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাবিহা নাসরিন, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান ও তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আদ্রিতা সিকদার, মাহজাবিন তাশফিয়া, সানজি দাস ও অংকিতা বিশ্বাস বক্তব্য দেয়।