বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় স্কুলের সামনে কদবেল কিনতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
পাইকগাছায় স্কুলের সামনে কদবেল কিনতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): স্কুলের সামনে কদবেল মাখানো বিক্রির দৃশ্যটি আমাদের শৈশবের এক চিরচেনা ও নস্টালজিক আমেজ ফিরিয়ে আনে। বিশেষ শরৎ ও হেমন্তকালে কদবেল পুরোপুরি পেকে ওঠে, তখন স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে কদবেল বিক্রেতাদের চারপাশে। মরিচ, কাসুন্দি আর লবণ দিয়ে মাখানো টক-ঝাল-মিষ্টি কদবেলের স্বাদ ছোট-বড় সবার কাছেই অত্যন্ত আকর্ষণীয়।

স্কুলের সামনে কদবেল বিক্রি বাড়ার মূল কারণ হলো এটি অল্প খরচে শিক্ষার্থীদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয়, মুখরোচক এবং জনপ্রিয় টক-ঝাল-মিষ্টি খাবার। বিশেষ করে টিফিনের সময় বা স্কুল ছুটির পর শিক্ষার্থীদের ভিড় কদবেলের দোকানে সবচেয়ে বেশি দেখা যায়।

কদবেলের সাথে মরিচ গুঁড়ো, কাসুন্দি, লবণ এবং চিনি মিশিয়ে তৈরি চাটনি শিক্ষার্থীরা খুব পছন্দ করে। অল্প টাকা খরচ করেই শিক্ষার্থীরা এটি কিনতে পারে। স্কুলের গেটের সামনেই বিক্রেতারা ভ্যান বা টোঙা নিয়ে বসেন, তাই সহজেই চোখে পড়ে।

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন স্কুলের সামনে কদবেল বিক্রি করছে ব্যবসায়ীরা। স্কুলে ক্লাশ শুরুর আগেই কদবেলের পরসা সাজিয়ে বসে, স্কুল শুরু, টিফিন ও ছুটির পর বিক্রি বেশী হয়। কদবেল বিক্রি হচ্ছে প্রচুর, তেমনি রয়েছে ভিড়। ব্যবসায়ীরা জানান, আকার ও মানভেদে প্রতি পিস কদবেল ১০ থেকে ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম কিছুটা বেশি হলেও অনেকেই স্বাদের কারণে আগ্রহ নিয়ে কদবেল কিনছেন।

সব মিলিয়ে ভাদ্রের মৌসুমি ফল কদবেল এখন শুধু ফল নয়, শিক্ষার্থী ও পথচারীদের কাছে হয়ে উঠেছে স্বাদ, ঐতিহ্য ও স্মৃতির এক আকর্ষণীয় অনুষঙ্গ
অনেক সময় খোলা অবস্থায় কদবেল মাখানো হয়, যা থেকে ধুলোবালি ও মাছি পড়ে জীবাণু ছড়াতে পারে। চাটনি বা তেঁতুলের টক তৈরিতে অনিরাপদ পানি ব্যবহার করলে পেটের অসুখ হতে পারে। সস্তা ও নিম্নমানের কৃত্রিম রঙ বা মসলা ব্যবহারের কারণে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

তবে বর্তমানে কোনো কোনো এলাকায় কৃত্রিম উপায়ে বা কার্বাইড দিয়ে অপরিপক্ব কদবেল পাকিয়ে বিক্রি করার অভিযোগও পাওয়া যায়। তাই রাস্তার ধারের এই মুখরোচক খাবারটি খাওয়ার সময় স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখা জরুরি।

স্কুলের সামনে কদবেল খাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের হাত ধুয়ে নেওয়া এবং বিক্রেতারা যেন খাবার ঢেকে রাখেন, সেদিকে খেয়াল রাখা উচিত।

Ads small one

সাতক্ষীরায় পৌর ও সদর জামায়াতের কর্মপরিষদের পৃথক বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পৌর ও সদর জামায়াতের কর্মপরিষদের পৃথক বৈঠক

সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌর শাখা ও সদর উপজেলা শাখার কর্মপরিষদের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় আল-আমিন ট্রাস্ট কার্যালয়ে এই বৈঠকগুলো আয়োজন করা হয়।
পৌর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পৌর আমির জাহিদুল ইসলাম।

সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় এতে নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা ও দায়িত্বশীলদের সমন্বয় বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

অন্যদিকে, একই ট্রাস্টের সদর কার্যালয়ে সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর আমির মাওলানা মোশারফ হোসেন এবং পরিচালনা করেন সম্পাদক হাবিবুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসান প্রমুখ। বক্তারা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কাজ জোরদারকরণ এবং অর্পিত দায়িত্ব সঠিক ও আন্তরিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সংবাদ সম্মেলনে ভিত্তিহীন খবরের প্রতিবাদ যুবদল নেতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
সংবাদ সম্মেলনে ভিত্তিহীন খবরের প্রতিবাদ যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: পত্রিকায় অপপ্রচার ও মনগড়া খবর প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. সুমন রহমান।

বুধবার সাতক্ষীরার বাজার কোলকাতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়া রিপন ও যুবদল নেতা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সুমন রহমান বলেন, সম্প্রতি কয়েকটি পত্রিকায় তাঁকে জড়িয়ে স্বর্ণের বার ছিনতাই সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে যে ছবি বা ভিডিও ফুটেজের কথা বলা হয়েছে, সেখানে দৃশ্যমান ব্যক্তি তিনি নন। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণœ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের ভুল তথ্য ছড়িয়েছে। ঘটনাটির বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আইনি ব্যবস্থার পাশাপাশি সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

শার্শা সীমান্তে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
শার্শা সীমান্তে প্রায় ৮ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সাড়ে তিন কেজি ওজনের ২৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাতে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে রিপন হোসেন (৪১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধার হওয়া ৩ হাজার ৪০০ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার সকালে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।