পাইকগাছায় ২৪ ঘন্টায় থান পুলিশের অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার-১৮
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় ১ ব্যক্তিসহ মোট ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) থেকে শনিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) থানার ডিউটি অফিসার এসআই একরামুল ইসলাম জানান, থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালীর নগরশ্রীরামপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মান্নান হাজরা (৫৭) কে আটক করা হয়। তাকে ২৪ সালে থানায় দায়েরকরা ১৬ নম্বর নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এছাড়া জুয়া আইনে ৬ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ২ জন, মাদক আইনে ৩ জন, বিভিন্ন অপরাধ ৫ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।









