পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।
ডা. মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডা. সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কমিটির সদস্যরা। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।









