পাটকেলঘাটায় দুটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, একটিকে সতর্ক
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা বাজারে জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মামুন হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাটকেলঘাটা বাজারের বহুল আলোচিত লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং পাটকেলঘাটা নার্সিং হোমে প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত জনবল (ডাক্তার/নার্স) ও সরঞ্জামাদির ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠান দু’টি বন্ধ ঘোষণা করা হয়। গতকাল দুপুরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করে ব্যবস্থা নিয়েছে বলে সূত্রে জানা গেছে।
এছাড়া বল খেলার মাঠ সংলগ পপুলার ডায়াগনস্টিক ক্লিনিককে কাগজপত্র হালনাগাদের জন্য ১ (এক) মাস সময় প্রদান করা হয়। এই ক্লিনিককে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক মাসের জন্য সময় দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।



