বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সমাজের মৌলিক দায়িত্ব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা সমাজের মৌলিক দায়িত্ব

প্রকাশ ঘোষ বিধান

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা যেকোনো সভ্য সমাজের জন্য একটি মৌলিক দায়িত্ব। যা তাদের শেষ বয়সে একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। জীবনের শেষ প্রান্তে এসে প্রবীণ ব্যক্তিরা প্রায়ই পরিবার ও সমাজে অবহেলা বা নির্যাতনের শিকার হন। তাদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবার সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সমাজে প্রবীণরা প্রায়শই মানসিক ও শারীরিক নির্যাতন, আর্থিক শোষণ এবং চরম অবহেলার শিকার হন। দেশের প্রবীণরা প্রধানত চার ধরনের নির্যাতনের মুখোমুখি হন। মানসিক নির্যাতন : তুচ্ছ-তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করা এবং অবজ্ঞার চোখে দেখা। অবহেলার শিকার : সঠিক যতœ, পুষ্টি এবং পারিবারিক সাহচর্যের অভাব। আর্থিক নির্যাতন : সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়া বা তাদের জমানো অর্থের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। শারীরিক নির্যাতন : বয়োবৃদ্ধ বয়সেও শারীরিক আঘাত বা নির্যাতনের শিকার হওয়া।

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা কোনো করুণা বা দাক্ষিণ্য নয়, বরং এটি সমাজের একটি মৌলিক এবং নৈতিক দায়িত্ব। জীবনের শেষ প্রান্তে এসে প্রবীণরা যেন অবহেলা, নিপিড়ন বা বৈষম্যের শিকার না হন এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়েরই কর্তব্য। বাংলাদেশের সংবিধানে এবং জাতীয় নীতিমালায় প্রবীণদের এই অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে এবং বাংলাদেশে প্রবীণদের মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষার জন্য বিভিন্ন আইন, নীতিমালা এবং আন্তর্জাতিক নীতিমালা রয়েছে। প্রবীণদের সুরক্ষিত রাখা কোনো দয়া বা করুণা নয়, এটি তাদের মৌলিক মানবাধিকার। আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ, এই সত্যটি মাথায় রেখে এখনই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা প্রয়োজন।

প্রবীণদের জন্য আয়ের বয়সসীমা দিয়ে মর্যাদা নির্ধারণ না করে সার্বজনীন সামাজিক পেনশন চালু করা। বয়স্ক ভাতার পরিমাণ ও পরিধি আরও বৃদ্ধি করা। হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা। সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্পমূল্যে জরুরি ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া।

প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯১ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা এবং বার্ধক্যের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে গণসচেতনতা তৈরি করা।

প্রবীণদের আইনি সুরক্ষা দিতে বিদ্যমান আইন ও নীতিমালা আরও কঠোরভাবে কার্যকর করা এবং যেকোনো ধরণের সহিংসতা বা নির্যাতনের বিরুদ্ধে দ্রুত আইনি প্রতিকারের ব্যবস্থা করা। পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এবং ২০২৩ সালের বিধিমালার যথাযথ প্রয়োগ এবং সময়ের প্রয়োজনে এর সংশোধন নিশ্চিত করা। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রবীণদের আজীবন ভোগদখলের অধিকার নিশ্চিত করা।

প্রবীণদের প্রধান চাহিদা হলো মানসিকভাবে ভালো থাকা। পরিবারে তাদের অবহেলা বা হেয় না করে নিয়মিত সময় দেওয়া ও সম্মান প্রদর্শন করা উচিত। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের চর্চা বাড়ানো। তাঁদের ঘরের বোঝা না ভেবে অভিজ্ঞতার পথপ্রদর্শক হিসেবে মূল্যায়ন করা। টেলিভিশন, রেডিও ও সংবাদপত্রে প্রবীণদের অধিকার রক্ষা এবং তাদের অবহেলার কুফল নিয়ে নিয়মিত প্রচারণা চালানো।

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের নৈতিক ও মৌলিক দায়িত্ব। সমাজে বয়সের বৈষম্য রোধ করতে এবং প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। প্রবীণদের সুরক্ষিত রাখা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকেই সুরক্ষিত করা। কারণ আজকের নবীনই আগামী দিনের প্রবীণ।

প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন ও নীতিমালার পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা ও গণসচেতনতা তৈরি করতে হবে। প্রবীণদের অধিকার পুরোপুরি নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং প্রতিটি পরিবারে প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এই দাম নির্ধারণ করা হয়েছিল

অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের কোনও দাম পরিবর্তন হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত মূল্যহার বহাল রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন সম্প্রতি। তবে ওয়ানডেতে তার ওপরই আস্থা বিসিবির। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক রেখেই অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম দুই দলের মধ্যে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে। সফরের তিনটি ম্যাচই হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে।

আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ব্রিসবেনে পৌঁছে ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের তিন ওয়ানডে। সফর শেষে ১৫ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ নারী দল।

জ্যোতি অধিনায়ক থাকলেও সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম।

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল আসার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই ভৌতিক বিলটি ইস্যু করা হয়।

বিলের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ১৬০। অর্থাৎ এক মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। কিন্তু এই ২৩৫ ইউনিটের বিপরীতে স্বাভাবিক বিদ্যুৎ বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ বিলের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা, যা বিলম্ব মাশুলসহ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ আজ ২৯ সেপ্টেম্বর। এতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গ্রাহক আলেয়া খাতুন বলেন, ‌‘এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে আমাদের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার চাই।’