প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা অনুস্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাড়ে ১০ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপান্তরে নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মোঃ ইমরান আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃআবুল কালাম, সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার। সভা সঞ্চালনা করেন বেসরকারি সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের সমন্বয়কারী সুভাশীষ ভট্ট্রাচার্য।
উন্মুসভায় বক্তব্য দেন, খুলনা জার্নালিজম ফর সুন্দরবন সভাপতি ও দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক, সাতক্ষীরা জার্নালিজম ফর সুন্দরবন সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক কৌশিক দে, প্রবীর বিশ্বাস, প্রকাশ ঘোষ বিধান,বেলার মকবুল হোসেন, রুপান্তরের জেলা কো-অর্ডিনেটর সাকি রেজওয়ানা প্রমুখ। উক্ত পরামর্শ সভায় এ্যক্টিভ ইয়ুথ, ইয়ুথ উদোক্তারা উপস্থিত ছিলেন।












