বাংলা নববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় যত আয়োজন
oplus_0
পত্রদূত রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ০১ বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল) মঙ্গলবার, সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ কালেক্টরেট পার্কে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা। সকাল ৭.১৫টায় কালেক্টরেট পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের অনুষ্ঠানস্থলে মিলিত হবে। শোভাযাত্রার ড্রেসকোর্ড ফতুয়া, পাঞ্জাবী ও পায়জামা, লুঙ্গি, লাল শাড়ি ও বৈশাখী শাড়ি। সকাল ৮টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৭দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন। বিকাল ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে ঘুড়ি উৎসব ও লাঠি খেলার আয়োজন। বিকাল ৫টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সুবিধাজনক সময়ে শিশু একাডেমি এবং জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। হাসপাতাল, কারাগার, শিশু পরিবারে (এতিমখানায়) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হবে।







