বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
মাসুদ রানা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১:৩০ মিনিটে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুলিয়া জে,এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র এবং আবদুল্লাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উত্তর থানা শাখার অফিস সম্পাদক ত্বহা আল মাহি ও স্কুল কার্যক্রম সম্পাদক রিফাত হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






