বিডিএফ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: জমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের রামপ্রসাদ সাধু খাঁ তাঁর কেনা জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ৩ আগস্ট বিডিএফ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে রামপ্রসাদ অভিযোগ করেন, ১৯৯২ সালে পিতার কাছ থেকে ক্রয় করা ১ একর ৮৯ শতক জমিতে তিনি ভোগদখলে আছেন। সম্প্রতি তাঁর ছোট ভাই হরপ্রসাদ সাধু খাঁ বহিরাগত লোক নিয়ে আনুমানিক ২০ শতক জমি দখলের চেষ্টা চালান এবং টিনের ঘর তোলার চেষ্টা করেন।
এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে ও থানায় বৈঠক হলেও সমাধান হয়নি। ভুক্তভোগী পরিবার ঘটনাটি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে। সংবাদ সম্মেলনে রাধা রানী সাধু খাঁ ও নিহারি সাধু খাঁ উপস্থিত ছিলেন।









