বিদ্রোহী কবি
সুশান্ত কুমার দে
মনোমুগ্ধকর আসানসোলের চুরুলিয়ায়
দুখু মিয়া জন্মেছিলেন সবুজ ঘেরা গাঁয়!
দুখু মিয়ার জন্মাবধি দুঃখেই ভারাক্রান্ত
শৈশবে হন পিতৃহারা, তবুও হননি ভ্রান্ত।
শিক্ষা জীবন মক্তবেই; সেথায় ইমামতি
দরিরামপুর স্কুলেই শিক্ষা জীবনের ইতি।
অসমাপ্ত শিক্ষা রেখেই, আবদ্ধ সংসার
রুটির দোকানে ভর্তি হন, মানেননি হার।
কখনো যাত্রা গানে কখনো লেটোর নাচ
কখনো ছড়া কবিতায়; বিদ্রোহের আঁচ!
ধুমকেতুর আবির্ভাব দেশমাতৃকার স্মরি
ব্রিটিশ বিরোধী হয়ে কারাগারে পথ ধরি।
জেলখানায় বসে তিনি কবিতা, গান লিখে
বিদ্রোহের বীজ বুনে ছড়িয়েছেন চতুর্দিকে।
বজ্রকণ্ঠে উচ্চারিত কবির সেই মর্মার্থ বাণী
আজো বাঙালির হৃদয়ে; গ্রন্থিত সেই বাণী।












