বিভিন্নস্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
পত্রদূত রিপোর্ট: ‘অগ্নিযোদ্ধাদের একটা পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ -এই প্রতিপাদ্যে বিভিন্নস্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলা: দেবহাটা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বুধবার উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উদ্বোধনী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম।
কলারোয়া উপজেলা: কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন।
কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার ওবায়দুল্লাহ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক মেহেদী সোহাগসহ ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিযোদ্ধাগণ।

আশাশুনি উপজেলা: আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শোভাযাত্রা বের করা হয়। সবশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০ থেকে ২২ মে পর্যন্ত সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ওয়ার হাউজ ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান প্রমুখ।

কয়রা উপজেলা: খুলনার কয়রায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন থেকে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্যারেড পরিদর্শন ও ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকি। এসময় উপস্থিত ছিলেন, বিআরডিপির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, তরিকুল ইসলাম প্রমুখ।









