সাতক্ষীরায় ইন্টারনেট প্রযুক্তির মানোন্নয়নে নলেজ শেয়ারিং সেশন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াই-ফাই প্রযুক্তির মানোন্নয়ন এবং আধুনিক নেটওয়ার্কিং যন্ত্রাংশের পরিচিতি নিয়ে ‘ভি-সল নলেজ শেয়ারিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকার আল-বারাকা শপিং সেন্টারের একটি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। স্থানীয় প্রযুক্তি পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘মিঠুন ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরঞ্জিত সাহা, নাজমুল হোসেন, সুজন হোসেন, শেখ সুমনসহ জেলার ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ের সঙ্গে জড়িত প্রযুক্তিবিদ ও উদ্যোক্তারা।









