বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত, মেসির গায়ে সেই ১০

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত, মেসির গায়ে সেই ১০

২০২৬ বিশ্বকাপের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি নম্বর চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসরে লিওনেল স্কালোনির দলের ফুটবলাররা কোন নম্বর পরে খেলবেন, তা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। বাকি ছিল শুধু জার্সি নম্বর চূড়ান্ত হওয়া। সেটিও এবার প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি থাকছে অধিনায়ক লিওনেল মেসির দখলে। ৯ নম্বর পরে খেলবেন হুলিয়ান আলভারেজ। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জার্সি নম্বর ২০।

আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই নতুন আসরের আনুষ্ঠানিক জার্সি নম্বর নিয়ে মাঠে নামবেন স্কালোনির ফুটবলাররা।

ঐতিহাসিক অঙ্কে এবারও কি প্রথম ম্যাচ হারবে আর্জেন্টিনা?
এবারের দলে কয়েকজনের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। হুয়ান মুসো, লিওনার্দো বালেরদি, ফাকুন্দো মেদিনা, নিকো গনসালেস, জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও হোসে মানুয়েল লোপেজ বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় আছেন।

আর্জেন্টিনার জার্সি নম্বর:
১. হুয়ান মুসো

২. লিওনার্দো বালেরদি

৩. নিকোলাস তাগলিয়াফিকো

৪. গনসালো মন্তিয়েল

৫. লিয়ান্দ্রো পারেদেস

৬. লিসান্দ্রো মার্তিনেজ

৭. রদ্রিগো দে পল

৮. ভালেন্তিন বারকো

৯. হুলিয়ান আলভারেজ

১০. লিওনেল মেসি

১১. জিওভানি লো সেলসো

১২. হেরোনিমো রুলি

১৩. ক্রিস্টিয়ান রোমেরো

১৪. এক্সেকিয়েল পালাসিওস

১৫. নিকোলাস গনসালেস

১৬. থিয়াগো আলমাদা

১৭. জুলিয়ানো সিমিওনে

১৮. নিকো পাজ

১৯. নিকোলাস ওতামেন্দি

২০. আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

২১. হোসে মানুয়েল লোপেজ

২২. লাউতারো মার্তিনেজ

২৩. এমিলিয়ানো মার্তিনেজ

২৪. এনজো ফের্নান্দেজ

২৫. ফাকুন্দো মেদিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও মেসিকে সামনে রেখে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে। অভিজ্ঞদের সঙ্গে নতুন মুখের মিশেলে স্কালোনির দল কতটা ভারসাম্য পায়, সেটিই এখন দেখার বিষয়।

Ads small one

জাসাসের সাংগঠনিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
জাসাসের সাংগঠনিক সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বিকেল চারটায় শহরের এবি খান পেট্রোল পাম্প সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ রাজ্জাক, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন জাম্বু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন, সদস্যসচিব শরীফ ইমরান টিটু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্যসচিব রাজু আহমেদ, সদর উপজেলা জাসাসের সদস্যসচিব শাহাদাত এবং পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিঠু মৈত্র, আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ, সাবেক সংসদ সদস্যের প্রতিনিধি ও জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাকির হোসেন বাবু, কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, অমর ছাকি ফেরদৌস পলাশ, রুহুল কুদ্দুস, হাজী আবু দাউদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি কে এম রকিবুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু জাহিদ সোহাগ।
সভায় এলাকায় মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে তৈরি কৃত্রিম জলাবদ্ধতা নিরসনে আলোচনা হয়। পাশাপাশি ১০ আগস্ট দলিল লেখক সমিতির এক লাখ তিন হাজার টাকা এবং ১২ আগস্ট সিগারেট কোম্পানির প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনী ইউনিয়নে যুব নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বেলা ১১টায় যুব সংগঠন সিডিও ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সভার আয়োজন করে। প্যানেল চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউডিএমসির সভাপতি রুস্তম আলী, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা ও অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।