বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীন বহিস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীন বহিস্কার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীনকে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগে বহিস্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি মনগড়া আইন ও নিয়মনীতিতে মাদ্রাসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ছুটি না নিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এবং গোপনে মাদ্রাসার জিনিস পত্র আত্মসাৎ করেন। এছাড়া মাদ্রাসা কমিটি ও দাতা সদস্যগনকে মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব না দিয়ে কেটে পড়েছেন। অফিসিয়াল মোবাইল ফোনের পরিবর্তে নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তোলেন দাতা সদস্যগন। আনীত অভিযোগের ভিত্তিকে সোমবার বাদ এশা মাদ্রাসা চত্বরে ম্যানেজিং কমিটি সভার আয়োজন করে। মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা মো. তমিজউদদীন গাজীর সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে অভিযুক্ত মুহতামিম মাও. সালিমউদ্দীনকে মুহতামিম পদ হতে বহিষ্কার করা হয়। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এবং জমি দাতা সদস্যগণের মধ্যে অন্যতম সদস্য ও প্রতিষ্ঠাতা তমিজউদ্দীন গাজীকে সভাপতি করার প্রস্তাব হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। নতুন কমিটি আগামী মাসিক সভার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সদ্য ঘোষিত মাদ্রাসা পরিচালনা কমিটি, দাতা সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তমতে বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় দান, যাকাত,ফিতরা, মান্নত ইত্যাদি বিষয়ে ০১৭৮০৩০৭৯৩০ অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে এবং বহিস্কৃত মাও. সালিমউদ্দীন এর সাথে মাদ্রাসার বিষয়ে যোগাযোগ না করার জন্য অভিভাবক ও দাতাগনকে অনুরোধ জানান ম্যানেজিং কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ও নতুন কমিটির সিদ্ধান্ত মতে মাওঃ মোঃ আমজাদ হোসেনকে নতুন মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষে দোয়ানুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Ads small one

শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
শ্রীউলায় ৮টি পূজাম-পে আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান প্রার্থী রাফিউল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৭ নম্বর শ্রীউলা ইউনিয়নের আটটি পূজাম-পে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সদর থানা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রতিটি পূজাম-পে ৫ হাজার ১ টাকা করে মোট ৪০ হাজার ৮ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। এ সময় তিনি পূজাম-পের সার্বিক খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গফুর সরদার, শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নাঈম হোসেন পিটু, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেল্লেকপাড়ায় নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বুধবার রাতে ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়া এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মহিববুল্লাহ, জামায়াত নেতা মো. আব্দুল্লাহ ও যুব বিভাগের সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দেবহাটার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দেবহাটার বিভিন্ন পূজাম-প পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুর রউফ

দীপঙ্কর বিশ্বাস: দেবহাটা উপজেলার বিভিন্ন দুর্গাপূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। ২০ অক্টোবর রাতে বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি পূজাম-পের সার্বিক পরিস্থিতি ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নারী ইউপি সদস্য সাজু পারভীনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।