ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
সংবাদদাতা: আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাছখোলা বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রনেতা ফয়সাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, এবং এবাদুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।






