ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করল ইনতেফা
নিজস্ব প্রতিনিধি: পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাতক্ষীরার ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে বালাইনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনতেফা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মোট ৩২০টি ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির খুলনা অঞ্চলের ডেপুটি এরিয়া ম্যানেজার মো. নাজমুল হোসেন, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. হাফিজুর রহমান, স্থানীয় পরিবেশক মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোখলেছুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ এবং বিডিএফ প্রেসক্লাবের সহসভাপতি মুকুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।







