বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক একদিন আগে আগামী শুক্রবার মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনের আগেই দুই শীর্ষ নেতার সাক্ষাৎ ও ব্রিকস সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে এক অনলাইন মতবিনিময় সভায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, রাশিয়া ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে তাদের মোট বাণিজ্যের ৯০ শতাংশ লেনদেনই নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন করছে। দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মোদি ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা বাস্তববাদী এবং বৈশ্বিক এজেন্ডা ও দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোও খোলামেলা ও গঠনমূলকভাবে আলোচনা করতে পারেন।

কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞাকানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
পাশ্চাত্যের নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ভারতীয় ব্যবসাগুলোর কথা উল্লেখ করে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয়ই প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়, যা অন্তরালে খুব গভীরভাবে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ভারতীয় কোম্পানিগুলো রুশ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং মস্কো এটিকে স্বাগত জানায়। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি তেল সরবরাহে প্রতি মাসেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমরা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই এবং রাশিয়া এই প্রক্রিয়ায় উন্মুক্ত। আমরা কখনও এই যুদ্ধ চাইনি’। একই সঙ্গে তিনি যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান।

হরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাতহরমুজে ২ মার্কিন জাহাজ ও ৮ তেলবাহী ট্যাংকারে ইরানের আঘাত
রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার যে তালিকা চেয়েছিল, সে বিষয়ে পেশকভ বলেন, যুদ্ধের ময়দানে থাকা ভারতীয়দের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্বদেশে ফেরত পাঠানোর কাজ চলছে।

Ads small one

সিনিয়র সাংবাদিক সানোয়ার পারভেজের ইন্তেকাল, বিএফইউজে-এমইউজে নেতৃবৃন্দের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
সিনিয়র সাংবাদিক সানোয়ার পারভেজের ইন্তেকাল, বিএফইউজে-এমইউজে নেতৃবৃন্দের শোক

ইসলামিক টেলিভিশনের প্রযোজক ও খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সানোয়ার পারভেজ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কল্যাণপুরস্থ বাসভবনে মঙ্গলবার সকাল ১১টার দিকে শেষ নি:শ^াস ত্রাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর কল্যাণপুরস্থ দারুস সালাম জামে মসজিদে প্রথম জানাজা ও বাদ মাগরিব মিরপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক নেতা সানোয়ার পারভেজ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।

সাংবাদিক নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় বলেন, ‘সানোয়ার পারভেজ একজন সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তিকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।’

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। প্রেসবিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারা দেশের ন্যায় এই উৎসবকে কেন্দ্র করে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন প্রান্তের পূজামন্ডপ গুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর ও মৃৎশিল্পীরা। খড়, কাঠ, বাঁশ আর কাদা-মাটি দিয়ে তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ।

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ভাস্কর ও মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির প্রধান ধাপগুলো হলো; মাটির কাজ শুরুর আগে বাঁশ ও খড় দিয়ে প্রতিমার প্রাথমিক কাঠামো বা অবয়ব তৈরি করা। কাঠামোর ওপর নিখুঁতভাবে কাদা-মাটির প্রলেপ দেওয়া হয়। মাটির কাজ শুকিয়ে যাওয়ার পর শুরু হয় ফিনিশিং ও রঙের কাজ। শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের মূর্তিকে ফুটিয়ে তোলেন। প্রতিমা মন্ডপে নেওয়ার আগে কাপড়, গয়না এবং বিভিন্ন সাঁজ দিয়ে দেবী প্রতিমাকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়।

পাইকগাছা উপজেলায় ১৫৪টির মতো পুজা মন্দির বা মন্ডবে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে। উপজেলার বিভিন্ন প্রান্তের পূজামন্ডপ গুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পাইকগাছার বেশ কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। ভাস্কার বা কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।

শিশির ভেজা ভোর আর শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে পাইকগাছায় প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাগুলে হয়ে উঠছে অপরূপ। এখন খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি।

 

 

ঝাউডাঙ্গায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ঝাউডাঙ্গায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল নেতাকর্মীকে একত্রভাবে কাজ করার আহ্বান জানান।