ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের মাসিক সভা
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থলবন্দর সংলগ্ন ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য এম শফিকুল ইসলাম, আলী হোসেন, ঝরনা মন্ডল, রাশেদুজ্জামান শামীম ও সালমা সুলতানা। বক্তারা ক্লাবের উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে ঐকবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি







