শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শেষ ম্যাচেও অপরিবর্তিত দল বাংলাদেশের

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
শেষ ম্যাচেও অপরিবর্তিত দল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগের দিনই শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো নতুনত্ব নেই তাতে। আগের দুই ম্যাচের দলটাই রেখে দিয়েছে। অর্থাৎ অপরিবর্তিত ১৫ সদস্যের দল।

সিরিজে স্বাগতিক দল ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ৬ উইকেটে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। কাল তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর ২টায়।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আব্দুল গাফ্ফার সাকলাইন।

Ads small one

মহান মে দিবসে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
মহান মে দিবসে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

সাতক্ষীরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরা নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও রং পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১মে) সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

 

সংগঠনের সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাসিয়ার মো. ইকবাল গাজী, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রেজাউল হক, কোষাধক্ষ্য মফিজুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

মহান মে দিবসে সাতক্ষীরায় ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
মহান মে দিবসে সাতক্ষীরায় ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ সরদার, সহ-সভাপতি আসাদুল ইসলাম, কামাল হোসেন, সহ-সম্পাদক আমিনুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আবু হাসান ও হাফিজুল ইসলাম প্রমূখ। এসময় সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।